ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : রংপুর রাইডার্স সহ এবারের লীগে খেলবে মাত্র ৫টি দল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল গ্লোবাল সুপার লিগে অংশ নিতে অপারগতা প্রকাশ করায়, রংপুর রাইডার্সকে এই আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আগেই এই ইঙ্গিত দিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়। টুর্নামেন্ট কমিটি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
গ্লোবাল সুপার লিগে পাঁচটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে, যার মধ্যে ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স স্বাগতিক দল হিসেবে খেলবে। এছাড়া ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট থেকে হ্যাম্পশায়ার ক্রিকেট ক্লাব, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান ক্রিকেট দল অংশ নেবে। বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে রংপুর রাইডার্স, যারা একবার বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে।
২৬ নভেম্বর পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ ডিসেম্বর। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। মূলত গায়ানার সরকারের পরিকল্পনাতেই এই টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। অর্থাৎ সবার সঙ্গেই সবার খেলা থাকবে।
সেখান থেকে সেমিফাইনাল জায়গা করে নেবে চারটি দল। পরবর্তীতে দুটি দল উঠবে ফাইনালে। ১১ ম্যাচের গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল পাবে ১ মিলিয়ন ডলার। এখন থেকে প্রতিবছরই টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। যদিও এই সময় বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
সেটার একটা বড় কারণ একই সময়ে হবে আবুধাবি টি-টেন। পাশাপাশি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে, পাকিস্তানও ব্যস্ত থাকবে অস্ট্রেলিয়া সিরিজে। ভারতীয় মালিকানাধীন বিভিন্ন দল বিশ্ব জুড়ে ফ্যাঞ্চাইজি লিগে খেলে থাকে। তাদের মধ্যে থেকে কেউ এই টুর্নামেন্টে অংশ নেবে কিনা সেটাও এখনও নিশ্চিত নয়। এই টুর্নামেন্টটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ক্যারিবীয় কিংবদন্তী ক্লাইভ লয়েডকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE