ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশকে বাদ দিয়ে আফগানিস্তানকে বেঁছে নিলো শ্রীলঙ্কা
ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ১৯ রানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে। ওমানের আল আমেরাতে অনুষ্ঠিত এই ম্যাচে জয়লাভ করতে পারলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত হতো, তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো আকবর আলির দলকে।
টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা বারবার উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায়। আবু হায়দার রনি ২৫ বলে অপরাজিত ৩৮ রানের লড়াকু ইনিংস খেললেও বাকিদের ব্যর্থতার কারণে দল ১৪২ রানের বেশি করতে পারেনি।
শ্রীলঙ্কা এই জয়ের মাধ্যমে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে, যেখানে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল আফগানিস্তান।
জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর দুই ওপেনার সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন ভালোই ব্যাটিং শুরু করেছিলেন। ৩.৪ ওভারে (২২ বলে) ৪১ রানের জুটি গড়েন তারা। ১০ বলে ২৪ রান করে আউট হন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশ দলের দুর্ভাগ্য, ভালো খেলতে থাকা সাইফ হাসান ২০ বলে ২৯ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন। আর নামতে পারেননি।
মোহাম্মদ নাইম যেন টেস্ট খেলতে নেমেছিলেন। ১৫ বলে তিনি করেন কেবল ৮ রান। ১৩ বলে ১২ রান করেন তাওহিদ হৃদয়। আকবর আলি করেন ৯ বলে ৯ রান। শামীম হোসেন পাটোয়ারী ৫ বলে করেন ৪ রান। মাহফুজুর রহমান রাব্বির ওপর অনেক প্রত্যাশা। তিনিও হতাশ করেন। ১৩ বলে খেলেন ৭ রানের ইনিংস।
আবু হায়দার রনি যা একটু ঝড় তুলেছিলেন শেষ মুহূর্তে। ২৫ বলে ৩ ছক্কা এবং এক বাউন্ডারিতে ২৫ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। রেজাউর রহমান রাজা থাকেন ৫ রানে অপরাজিত।
লঙ্কান বোলার দুষান হেমন্ত ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন নিমেশ বিমুক্তি, রমেশ মেন্ডিস, এসহান মালিঙ্গা এবং নিপুন রানশিকা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান করে শ্রীলঙ্কান ইমার্জিং দল। ২৬ বলে ৪২ রান করেন পবন রত্নায়েকে। ২১ বলে ৩৫ রান করেন লাহিরু উদারা। ২৫ বলে ৩০ রান করেন শাহান আরাচ্চিগে। ২১ বলে ২৩ রান করে ইয়োসোদা লঙ্কা।
বাংলাদেশের বোলার রিপণ মন্ডল ও রেজাউর রহমান রাজা নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন মাহফুজুর রহমান রাব্বি ও সাইফ হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE