ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বাবর আজমকে নিয়ে উপযুক্ত জবাব দিলেন ফখর জামান
ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের স্কোয়াড থেকে বাবর আজমকে বাদ দেওয়ার বিষয়ে মন্তব্য করায় ফখর জামানকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফখর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বাবরকে বাদ দেওয়ার সমালোচনা করেন এবং এটিকে বড় তারকা ক্রিকেটারদের প্রতি অবমাননা হিসেবে উল্লেখ করেন।
ফখর ‘এক্স’ (সাবেক টুইটার)-এ লিখেছিলেন, “বাবর আজমকে বাদ দেওয়ার বিষয়টি উদ্বেগজনক। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ফর্মে না থাকলেও বিরাট কোহলিকে স্কোয়াড থেকে বাদ দেয়নি ভারত। সে সময় কোহলির গড় ছিল ১৯.৩৩, ২৮.২১ এবং ২৬.৫০। আমাদের প্রধান ব্যাটসম্যানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত পুরো দলের জন্য নেতিবাচক বার্তা হতে পারে। নিঃসন্দেহে, বাবর পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান। এখনও প্যানিক বোতাম এড়ানোর সময় আছে। আমাদের মূল খেলোয়াড়দের দুর্বল করার পরিবর্তে তাদের সুরক্ষার দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত।”
ফখরের এই মন্তব্যের জেরে শোকজ করে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে পিসিবি। সময় মতো বোর্ডের শোকজের জবাব দিয়েছেন ফখর।
জবাবে পিসিবির প্রতি পূর্ণ সম্মান দেখান ফখর। বাঁহাতি এই ব্যাটার জানান, বন্ধুর প্রতি অকুণ্ঠ সমর্থন ও সিনিয়র ক্রিকেটারের পক্ষ অবলম্বন করে এসব কথা বলেছেন তিনি। কিন্তু পিসিবির প্রতি পূর্ণ আস্থা আছে তার।
ফখর বলেন, ‘বাবর আজম বিশ্বের সেরা ব্যাটারদের একজন। সে কারণেই আমি আমার মতামত প্রকাশ করতে বাধ্য হয়েছি। আমি বিশ্বাস করি, বাবর আজম কঠিন সময়ে একটি সুযোগ পাওয়ার যোগ্য ছিল। একজন সহযোগী খেলোয়াড় হিসাবে পিসিবির কেন্দ্রীয় চুক্তির প্রতিফলন এমনটিই হওয়া উচিত।’
৩৪ বছর বয়সী ফখর জানান, নেতৃস্থানীয় খেলোয়াড়দের সমর্থনের পক্ষে কথা বললে দল এবং পিসিবির প্রতি তার প্রতিশ্রুতি সব সময় থাকবে। ফখর বলেন, ‘পিসিবি আমাদের প্রতিষ্ঠান এবং আমরা এটিকে সম্মান করতে থাকবো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE