ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য, নতুন সমালোচনার জন্ম দিলেন তাইজুল
সাকিব আল হাসান দেশের মাটিতে টেস্ট থেকে বিদায় নিতে চেয়েছিলেন, আর মিরপুর টেস্ট হওয়ার কথা ছিল তার শেষ টেস্ট। তবে আন্দোলনের কারণে সাকিব ঢাকায় ফিরতে পারেননি, যার ফলে তাকে ছাড়াই দল সাজাতে হয়েছে বাংলাদেশকে। যদিও সাকিব দল থেকে নেই, তবুও তাকে নিয়ে আলোচনা থেমে নেই।
সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের স্পিন আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন তাইজুল ইসলাম। মিরপুর টেস্টের প্রথম দিনে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করে একাই পাঁচটি উইকেট নিয়েছেন। তবে তাইজুলের পারফরম্যান্সের মধ্যেও সাকিবের প্রসঙ্গ ঘুরেফিরে এসেছে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হিসেবে তাইজুলকে সাকিবকে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
তবে সাকিবের অনুপস্থিতি যে নতুন কিছু নয় তার জন্য, সেটিই মনে করিয়ে দিলেন তাইজুল। তিনি বলেন, ‘সাকিব ভাই ছাড়া যে আমি খেলি নাই, তা তো না। উনি থাকা পর্যন্ত অনেক ম্যাচে আমি সাকিব ভাইকে ছাড়া খেলেছি। আমরা যখন নিউজিল্যান্ডে টেস্ট জিতেছি, সাকিব ভাই ছিল না। যখন নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের এখানে টেস্ট জিতেছি, তখনও সাকিব ভাই ছিল না। এরকম অনেক উদাহরণ আছে।’
তাইজুল যোগ করেন, ‘আসলে আপনি তো একজন খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না। একজন আসবে, একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, খুব বেশি হলে ২০ বছর। এটা মেনে নিতেই হবে। সন্দেহ নেই, উনি অনেক ভালো খেলোয়াড় ছিলেন। আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করব ওনার মতো যেন আরেকজন খেলোয়াড় আসে। এখন যারা আছে তারাও যেন ভালো খেলে।’
এই সাকিবকে পেছনে ফেলেই আজ বাংলাদেশের হয়ে দ্রুততম ২০০ টেস্ট উইকেটের মালিক হয়েছেন তাইজুল। এই মাইলফলক গড়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাঁহাতি এই স্পিনার বলেন, ‘২০০ (উইকেট) অবশ্যই ভালো লাগার বিষয়। বিশ্বে অনেক বোলারই আছে যাদের ২০০ উইকেট আছে বা ৩০০-৪০০ আছে। আমাদের বাংলাদেশে হয়তোবা অতদিন টেস্ট খেলিনা যে অনেকের তা হবে। তারপরও যে দুই-একজন আছে, তার মধ্যে আমি একজন। এটা গর্বের কোনো বিষয় না। আল্লাহ দিয়েছেন হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE