ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারত-পাকিস্তান ম্যাচে মাঠেই গালাগালি,মারতে আসলেন ভারতীয় ক্রিকেটার,উত্তাল ক্রিকেট বিশ্ব
এমার্জিং এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনায় ভরপুর থাকে, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। ভারতের ওপেনার প্রভসিমরণ সিং এবং অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাটিং শুরু করেন, যা পাকিস্তানি বোলারদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়। প্রভসিমরণ প্রথমে আক্রমণাত্মক ব্যাটিংয়ের সূচনা করেন, আর পরে অভিষেক শর্মা সেই মেজাজে যোগ দেন।
ভারতের ওপেনিং জুটির বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লের আগেই ৫০ রান অতিক্রম করে যায় দল। পাকিস্তানের বোলাররা বেশ চাপে পড়ে যায় এবং নিজেদের পরিকল্পনায় বদল আনতে বাধ্য হয়। তবে পাকিস্তান বোলার সুফিয়ান মুকিমের এক চতুর ডেলিভারিতে ভারতীয় জুটিতে প্রথম ভাঙন ধরে। তিনি অফস্ট্যাম্পের বাইরে একটি লেন্থ বল করেন, যেটি অভিষেক শর্মা স্লগ করতে যান কিন্তু টাইমিং ঠিকমতো করতে না পারায় পয়েন্টে ক্যাচ আউট হন।
এই উইকেটটি পাকিস্তান দলকে কিছুটা হলেও ম্যাচে ফিরে আসার সুযোগ করে দেয়, তবে ভারতের ব্যাটসম্যানরা শুরুতেই যে দাপট দেখিয়েছেন, তা নিশ্চিতভাবেই তাদের শক্তিশালী অবস্থানে রাখে।
এই আউটের পরেই যত বিতর্কের সূত্রপাত। আউট করার পরমুহূর্তেই মুকিম মৌখিকভাবে গালিগালাজ করে বসেন প্যাভিলিয়নের দিকে হাঁটতে থাকা অভিষেককে। এতক্ষণ চুপ থাকা অভিষেক এরপরে মেজাজ হারিয়ে পাল্টা তেড়ে যান। মুখের মত জবাব দেন পাক স্পিনারকে। দুজনের আগ্রাসন সীমা লঙ্ঘন করলে আম্পায়ার দুজনকে আলাদা করেন।
অভিষেক (২২ বলে ৩৫) আউট হয়ে গেলেও প্রভসিমরণ সিং (১৯ বলে ৩৬) ক্যাপ্টেন তিলক ভার্মা (৩৫ বলে ৪৪), নেহাল ওয়াদেরা (২৫), রামানদীপ সিংরা (১৭) ভারতকে ২০ ওভারে ১৮৩-এ পৌঁছে দেয়। এই রান চেজ করতে নেমে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল পাকিস্তান।
তবে রসিক সালাম দারের ডেথ ওভারের স্পেল সামলাতে পারেনি পাক এ দল। অংশুল কম্বোজ তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। রসিক সালাম দার এবং নিশান্ত সিন্ধু দুজনেই দুটো করে উইকেট নিয়ে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল