ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
চরম উত্তেজনায় শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিশ্বকাপ ম্যাচ
নিউজিল্যান্ড নারী দল আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে তাদের প্রথমবারের মতো শিরোপা জিতেছে। ফাইনালটি অনুষ্ঠিত হয়েছিল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।
নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে অ্যামেলিয়া কার ৩৮ বলে ৪৩ রান করে সর্বোচ্চ স্কোরার ছিলেন, পাশাপাশি ব্রুক হালিডে ২৮ বলে ৩৮ রান করে মূল্যবান ক্যামিও ইনিংস খেলেন। এছাড়া সুজি বেটস ৩১ বলে ৩২ রান করে দলকে সম্মানজনক স্কোর গড়তে সাহায্য করেন।
জবাবে দক্ষিণ আফ্রিকা নারী দল ১২৬ রানে অলআউট হয়ে যায়, ফলে নিউজিল্যান্ড ৩২ রানের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে।
জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দিয়েছিলেন লরা ওলভার্ট এবং তাজমিন ব্রিটস। উদ্বোধনী জুটি থেকে রান এসেছে ৫১। ১৭ বলে ১৮ রান করে বিদায় নেন ব্রিটস। লরা আউট হন দলের ৫৯ রানের মাথাতে, বিদায় নেওয়ার আগে খেলেছেন ২৭ বলে ৩৩ রানের ইনিংস।
দুই ওপেনারকে হারানোর পর যেন তাসের ঘরে পরিণত হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। একের পর এক উইকেটের পতনের ফলে ম্যাচ থেকে ছিটকেই যায় প্রায়। ধুঁকতে ধুঁকতে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে তোলে ১২৬ রান। ম্যাচটা ৩২ রানে জিতে নেয় নিউজিল্যান্ড নারী দল। সাথে জিতে নেয় বিশ্বকাপের শিরোপাটাও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE