ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : চলছে আইসিসির তদন্ত, ঘটেছে রহস্যজনক ঘটনা সন্দেহ করছে আইসিসি,জেনেনিন সর্বশেষ পরিস্থিতি
ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে খেলোয়াড়দের নিষেধাজ্ঞার খবর শোনা যায় প্রায়ই। ফিক্সিংয়ের কারণে বেশির ভাগ সময়ই ক্রিকেটারদের নিষেধাজ্ঞা দিয়ে থাকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ক্রিকেটের অভিভাবক সংস্থা অনেক সময় লিগগুলোতেও তদন্ত চালায়।
২০২৪ জিম আফ্রো টি-টেনে রহস্যজনক ঘটনা ঘটেছে বলে সন্দেহ করছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থা এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে। আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) খেলোয়াড় ও কর্মকর্তাদের জিজ্ঞেস করছে ক্রিকেটের স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে। জড়িত সন্দেহে এক ক্রিকেটারের মোবাইল ফোন বাজেয়াপ্তও করেছে আকসু।
২৬ সেপ্টেম্বর ডারবান উলভস-হারারে বোল্টস ম্যাচের দিকেই আইসিসির ফোকাস। হারারে বোল্টসের ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা। ডারবান উলভসের কাশিফ দাউদ এই ওভারে ২০ রান দিয়েছেন। যার মধ্য ছিল ৭ ওয়াইড ও ২ নো বল। দাউদের ওভারে অদ্ভুতুড়ে এই স্কোরিং আইসিসিকে তদন্ত করতে বাধ্য করে। এছাড়া ইয়াসির শাহ তৃতীয় ওভারে বোলিং করে ৩০ রান খরচ করেছে। রান তাড়া করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১১৯ রান করে ডারবান।
ডারবান-হারারে ম্যাচকে কেন্দ্র করে আকসু তদন্ত শুরু করে দেয়। যেকোনো এক দলের মালিককে তার স্বদেশে ফিরতে বাধ্য করে। তবে কোন দল, তা অবশ্য বলা হয়নি। এমনকি তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে দেখা না করারও নির্দেশ দেওয়া হয়েছে। বোলারদের হতশ্রী পারফরম্যান্সের কারণে দলের কর্মকর্তাদের ফিটনেস নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে আইসিসি তাদের পলিসি মেনেই চলমান তদন্ত কার্যক্রম নিয়ে কোনো রকম মন্তব্য করেনি।
হারারে বোল্টস, এনওয়াইএস লাগোস, জোবার্গ বাংলা টাইগার্স,কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস জাগুয়ার্স, ডারবান উলভস-৬ দল নিয়ে ২০২৪ জিম আফ্রো টি-টেন। ২১ থেকে ২৯ সেপ্টেম্বর-৮ দিন হওয়া এই টুর্নামেন্টে কেপটাউনকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জোবার্গ বাংলা টাইগার্স। গতবার টুর্নামেন্টের প্রথম আসরে জোবার্গ বাফালোজকে হারিয়ে শিরোপা জিতেছিল ডারবান কালান্দার্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE