ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
পরিস্থিতি থমথমে, বাঁশ ও লাঠি নিয়ে মিরপুরে সাকিব ভক্তদের ওপর অতর্কিত হা*ম*লা
সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট নিয়ে ভক্তদের আন্দোলন উত্তপ্ত হয়ে উঠেছে। পূর্বঘোষণা অনুযায়ী, দুপুরের পর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের অভিমুখে রওনা দেন তাঁর সমর্থকরা, যারা নিজেদের 'সাকিবিয়ান' বলে পরিচয় দেন। তাদের দাবির মূল বিষয় ছিল, সাকিবকে দেশের মাঠে একটি বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেওয়া।
তবে আন্দোলনের সময় পুলিশ ও সেনাবাহিনীর বাধার সম্মুখীন হন সাকিবের ভক্তরা এবং স্টেডিয়ামের মূল ফটকের দিকে যেতে বাধা দেওয়া হয়। বাধ্য হয়ে এক নম্বর গেইটের দিকে তারা স্লোগান দিতে থাকেন, "তুমি কে, আমি কে, সাকিবিয়ান" এবং "কানপুর না মিরপুর, মিরপুর।" সাকিবের অবদানের প্রতি সম্মান জানিয়ে তাকে দেশে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেওয়ার জোর দাবি জানানো হয়।
সাকিবিয়ানরা এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চার দফা দাবি উপস্থাপন করেছিলেন, যার মেনে নেওয়ার সময়সীমা ছিল বেলা ৩টা পর্যন্ত। দাবি পূরণ না হওয়ায় তাঁরা লং মার্চের মাধ্যমে মিরপুরে হাজির হন। কিছুক্ষণ শান্তিপূর্ণভাবে আন্দোলন চলার পর, তাদের ওপর একটি অতর্কিত হামলার ঘটনা ঘটে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।
বাঁশ ও লাঠি নিয়ে কয়েকজন লোক এসে তাঁদের উপর হামলা চালায়। হামলার পর সাকিব ভক্তরা স্টেডিয়ামের দুই নম্বর মোড়ের দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের প্রতিহত করে বিপরীত দিক দিয়ে ধাওয়া দেন। তাঁরা সাকিব ভক্তদের লাঠিপেটাও করেন। এতে করে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে দেখা যায় তাঁদের।সাকিবের নারী ভক্ত মাহফুজা গণমাধ্যমকে বলেন, 'আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম।
আমাদের দাবি জানাচ্ছিলাম। অথচ আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে হুট করে কয়েকজন এসে আমাদের উপর হামলা চালায়। তারা হামলাকারীদের প্রতিহত না করে উল্টো আমাদেরকেও ধাওয়া দিয়েছেন।' এই ব্যাপারে জানতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ বক্তব্য দিতে রাজী হননি। পুরো ঘটনার সময় দক্ষিণ আফ্রিকা দল মাঠের ভেতরে অনুশীলন করছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE