ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
অবিশ্বাস্য মন্তব্য : ১০ বছর সময় লাগবে,বললেন : উপদেষ্টা আসিফ
আন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ১৫ অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের বিগত ১৬ বছরের ক্ষতি পুনরুদ্ধারে অন্তত ১০ বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন। তিনি দেশের বিভিন্ন খাতে যে অবনতি হয়েছে, তার পুনর্গঠন ও স্থিতিশীলতা আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং কার্যক্রমের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
ক্রীড়া উপদেষ্টা বলেন, গত ১৬ বছরে দেশের যা ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ১০ বছর সময় লাগবে। অন্তর্বর্তী সরকার দেশ পুনর্গঠন শুরু করেছে, আগামী যে নির্বাচিত সরকার আসবে তাদের এই সংস্কারের প্রক্রিয়ার চালিয়ে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, খুব শিগগিরই সরকার চাঁদাবাজ ও সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে, তা না হলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। বাজার কারসাজি যারা করছে তাদের প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতার আসার পর থেকেই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য হারিয়েছে। এটাও দাম বাড়ার অন্যতম কারণ।
সাকিব আল হাসান সম্পর্কে উপদেষ্টা আসিফ বলেন, খেলোয়াড় হিসেবে তিনি সবধরণের নিরাপত্তা পাবেন। ওনার দেশে আসতে এখনও কোনো আইনি বাধা নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE