ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
৬,৬,৬,৪,৬ ব্যাটিং ঝড়ে সেঞ্চুরি করলেন তামিম,সর্বশেষ স্কোর
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী বিভাগের ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম দিন শেষে খুলনার বিপক্ষে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে দলটি। তানজিদ হাসান তামিমের অসাধারণ সেঞ্চুরির সাথে ফরহাদ হোসেনের অপরাজিত ৯১ রানের ইনিংস এবং সাকির হোসেন শুভ্রর হাফ সেঞ্চুরির সুবাদে রাজশাহীর সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩৮৫ রান।
শুরুতে টস হেরে ব্যাটিং করতে নেমে, তানজিদ তামিম ও সাব্বির হোসেন রাজশাহীকে আক্রমণাত্মক শুরু এনে দেন, যেখানে তারা দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করেন। সাব্বির ২১ বলে ১৮ রান করে আউট হলেও, তানজিদ তামিম আক্রমণাত্মক মনোভাব বজায় রেখে সেঞ্চুরি পূর্ণ করেন। শেখ মেহেদীর বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হলেও, এর আগেই দুটি রান নিয়ে সেঞ্চুরি পূরণ করে নেন তিনি।
এই শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্স রাজশাহীকে প্রথম ইনিংসে ভালো স্কোরের দিকে নিয়ে যেতে সাহায্য করেছে, যা তাদের জয়ের পথে এগিয়ে রাখবে।
সাব্বির ফেরার পর দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ। অফ স্পিনার মেহেদীর বলে মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ৪০ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। এর আগে তিনে নেমে সুবিধা করতে পারেননি হাবিবুর রহমান। মেহেদী বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ১৮ বলে ১৩ রান। তবে তরুণ এই ব্যাটার ফেরার প্রিতম কুমারকে সঙ্গে নিয়ে রাজশাহীকে এগিয়ে নিতে থাকেন তানজিদ। তাদের দুজনের শতরানের জুটি ভেঙেছে প্রিতমের বিদায়ে।
৬২ বলে ৪৬ রানের ইনিংস খেলা ডানহাতি ব্যাটারকে ফিরিয়েছেন আল আমিন হোসেন। ডানহাতি পেসারের লেংথে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারি খেলার চেষ্টাই করেননি প্রিতম। বল এসে সরাসরি প্যাডে আঘাত হানলে রাজশাহীর ব্যাটারকে আউট দিতে খুব বেশি ভাবতে হয়নি আম্পায়ারকে। হাফ সেঞ্চুরির খুব কাছে থাকা প্রিতম ফিরতে হয়েছে আক্ষেপ নিয়ে। চারে নামা প্রিতম ফেরার পর সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। দারুণ ব্যাটিংয়ে ১০১ বলে পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের চতুর্থ সেঞ্চুরি।
শতক পেতেই দ্রুত রান তোলায় মনোযোগী হয়ে উঠেন তানজিদ। যার ফলে দেড়শ ছোঁয়ার আগেই ফিরতে হয়েছে তাকে। হালিমের ওই ওভারের প্রথম বলেই মিড অফ দিয়ে চার মেরেছিলেন তিনি। পরের বলেও এমন কিছুই চেষ্টা করেছিলেন। তবে বাড়তি বাউন্সের কারণে শেষ মূহুর্তে ডাক করতে গিয়ে টপ এজ হয়ে উইকেটকিপার মোহাম্মদ মিঠুনকে ক্যাচ দিয়েছেন। তানজিদ সাজঘরে ফিরেছেন ১৪১ রানের ইনিংস খেলে।
২৫১ রানে ৩ উইকেট হারানোর পর দিনের শেষ সেশনে রাজশাহীকে আর কোনো উইকেট হারাতে দেননি ফরহাদ ও সাকির। দুজনে মিলে ১৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। ১১ চারে ১৮৮ বলে ৯১ রানের ইনিংস খেলে সেঞ্চুরির অপেক্ষায় আছেন ফরহাদ। তাকে সঙ্গ দেয়া সাকিরও পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। তিনি অপরাজিত আছেন ৬১ রানের ইনিংস খেলে। বড় সংগ্রহের লক্ষ্যে দ্বিতীয় দিনের সকালে আবারও ব্যাটিংয়ে নামবেন তারা দুজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল