ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
চরম উত্তেজনার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ
ইমার্জিং এশিয়া কাপে টানটান উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কা 'এ' দলকে ১১ রানে হারিয়ে শুভসূচনা করেছে আফগানিস্তান 'এ' দল। ম্যাচের শেষ তিন ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩৪ রান, হাতে ছিল ৪ উইকেট। ক্রিজে ছিলেন ঝোড়ো ব্যাটিং করা আহান বিক্রমাসিংহে, যিনি ১৩ বলে ২৪ রান নিয়ে শ্রীলঙ্কার জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন।
ওভারের শেষ বলে বিলাল সামি বিক্রমাসিংহেকে আউট করেন, আর এই গুরুত্বপূর্ণ উইকেটটি ম্যাচের গতি পরিবর্তন করে দেয়। এরপর ১২ বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ২৬ রান।
ফরিদুন দাউদজাইয়ের ওভারে রানসিকা আর হেমন্ত একটি করে ছক্কা হাঁকালেও দুটি উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা, ফলে চাপ আরও বেড়ে যায়। শেষ ওভারে ১৩ রান তুলতে ব্যর্থ হয় লঙ্কানরা, ফলে ১১ রানে জয় তুলে নেয় আফগানিস্তান 'এ' দল।
ওমানে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে আফগানিস্তান 'এ' দল। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৬ রান সংগ্রহ করে। ৪৬ বলে ৮৩ রান করেন সেদিকউল্লাহ অটল। তিনি ২টি চার ও ৭টি ছক্কা মারেন। ৫৪ বলে ৫৭ রান করেন জুবাইদ আকবরি। তিনি ৪টি চার মারেন। শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে ২৩ রান খরচ করে একাই ৬টি উইকেট নেন দুশান হেমন্ত।
পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 'এ' দল ১৯.৩ ওভারে ১৫৫ রানে অলআউট হয়ে যায়। ৩২ বলে ৫১ রান করেন ক্যাপ্টেন নুয়ানিদু ফার্নান্ডো। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। যদিও শ্রীলঙ্কাকে জয় এনে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না তার প্রয়াস।
আফগানিস্তানের হয়ে গজনফর ২টি ও দাউদজাই ৩টি উইকেট নেন। ম্যাচের সেরা হন সেদিকউল্লাহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE