ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
রংপুর রাইডার্সের নতুন চমক : চমকে গেলো অন্য দলগুলো
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। এ উপলক্ষে রংপুর রাইডার্স তাদের কোচিং প্যানেলে বড় চমক এনেছে। ফ্র্যাঞ্চাইজিটি পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থারকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
রংপুর রাইডার্স ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এবং লিখেছে, "রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার! এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স।"
মিকি আর্থারের নিয়োগে রংপুর রাইডার্সের দল শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু তার কোচিং অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে সুপরিচিত এবং বিভিন্ন দলের সফলতার অংশীদার হিসেবে প্রমাণিত।
দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার কোচিং ক্যারিয়ারে নিজের দেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার চাহিদা অনেক। তারই ধারাবাহিকতায় আসন্ন বিপিএলে তাকে দেখা যাবে রংপুরের ডাগআউটে।
এবারের আসরে রংপুরের বড় তারকা সাবেক ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। এ ছাড়া গত আসরে দলটির অধিনায়কত্ব করা নুরুল হাসান সোহানও থাকছেন। ড্রাফটের আগে তারা নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহকে দলে ভেড়ায়। পাশাপাশি ড্রাফট থেকে সৌম্য সরকার এবং তরুণ তারকা নাহিদ রানা, রেজাউর রহমান রাজা ও রাকিবুল হাসানদের নেয় রংপুর।
একাদশ বিপিএলে রংপুর রাইডার্সের স্কোয়াড : নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE