ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
আউট,আউট,একাই ৪ উইকেট নিলেন টাইগার ক্রিকেটার, জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন
মাসকাটের ওমান ক্রিকেট গ্রাউন্ড অ্যাকাডেমি মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ ‘এ’ দল ও হংকং ‘এ’ দলের ম্যাচে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন তরুণ পেসার রিপন মণ্ডল। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হংকংকে চাপে ফেলতে রিপন এবং আবু হায়দার রনি নিখুঁত লাইন-লেংথে বল করেছেন। ইনিংসের তৃতীয় ওভারে রিপনের অফ স্টাম্পের বাইরের গুড লেংথ ডেলিভারিতে জিসান আলীকে আউট করেন, যা ছিল হংকংয়ের প্রথম উইকেট পতন।
রিপন তার বোলিং স্পেলে মোট ৪ উইকেট শিকার করেছেন, যেখানে নিজের শেষ ওভারেও দুটি উইকেট তুলে নিয়েছেন। হংকংয়ের হয়ে বাবর হায়াত ৮৫ রানের ইনিংস খেলে দলকে ১৫০ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। বাংলাদেশের পেস আক্রমণের মুখে হংকং ‘এ’ দল শুরুতে লড়াই করতে না পারলেও, বাবরের হাফ সেঞ্চুরিতে ১৫১ রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয়। ম্যাচ জিততে বাংলাদেশ ‘এ’ দলকে ১৫১ রান করতে হবে।
খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে থাকা আকবরের গ্লাভসে ক্যাচ দিয়েছেন ১২ বলে ৪ রান করা ডানহাতি ওপেনার। একই ওভারে ফিরেছেন আরেক ওপেনার আনসুমান রাথ। রিপনের বাউন্সারে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। অনেকটা লাফিয়ে উঠে দারুণ ক্যাচ নিয়েছেন উইকেটকিপার আকবর। আনসুমানকে ফিরতে হয়েছে মাত্র ২ রানে। একই ওভারে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে হংকং।
তৃতীয় উইকেটে জুটি গড়ে হংকংয়ের বিপদ কাটিয়ে তোলেন নিজাকাত খান ও বাবর হায়াত। তারা দুজনে মিলে যোগ করেন ৬৫ রান। নিজাকাত ও বাবরের জুটি ভাঙেন মাহফুজুর রহমান রাব্বি। বাঁহাতি স্পিনারের মিডল স্টাম্পের লেংথ ডেলিভারিতে স্লগ করতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন হংকংয়ের অধিনায়ক। নিজাকাত সাজঘরে ফিরেছেন ২০ বলে ২৫ রানের ইনিংস খেলে। পাঁচে নেমে দ্রুতই ফিরেছেন এইজাজ খান।
রাকিবুল হাসানের বলে লিডিং এজ হয়ে তারই হাতে ক্যাচ দিয়েছেন ২ রান করা এই ব্যাটার। ইনিংসের ১৮তম ওভারে মার্টিন কোয়েতজে ও নাসরুল্লাহ রানাকে ফিরিয়েছেন রিপন। ডানহাতি পেসারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ৭ রান করা কোয়েতজে। আরেক ব্যাটার নাসরুল্লাহ ক্যাচ দিয়ে ফেরার আগে রানের খাতাই খুলতে পারেননি। সেঞ্চুরির আগে বাবরকে ফিরিয়েছেন রেজাউর রহমান রাজা।
ডানহাতি পেসারের বলে ছক্কা মারার চেষ্টায় ব্যাটে-বলে ঠিকঠাক টাইমিং করে উঠতে পারেননি ডানহাতি ব্যাটার। সীমানা থেকে অনেকটা দৌড়ে এসে মিড উইকেটে দারুণ ক্যাচ নিয়েছেন সাইফ হাসান। সেঞ্চুরির আশা জাগিয়ে বাবরকে ফিরতে হয়েছে ৬১ বলে ৮৫ রানের ইনিংস খেলে। বাবরের এমন ইনিংসে শেষ পর্যন্ত ১৫০ রানের পুঁজি পেয়েছে হংকং। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন রিপন। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন আবু হায়দার, মাহফুজুর রাব্বি, রেজাউর ও রাকিবুল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE