ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
চমক দিয়ে ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য দুই অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি তিনদিনের ম্যাচ ও চারটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে এবং চারজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
তিনদিনের ম্যাচ ও প্রথম দুই ওয়ানডেতে অধিনায়ক থাকবেন ঢাকার কালাম সিদ্দিকী আলিন, আর শেষ দুই ওয়ানডেতে নেতৃত্ব দেবেন যশোরের আজিজুল হাকিম তামিম।
দলে তিনজন ওপেনার হিসেবে আছেন মানিকগঞ্জের মাজারুল ইসলাম, টাঙ্গাইলের রিফাত বেগ ও ঢাকা মেট্রোর জাওয়াদ আবরার। মিডল অর্ডারে আছেন যশোরের আজিজুল হাকিম, কুষ্টিয়ার সামিউন বাশির রাতুল ও ঢাকা মেট্রোর কালাম সিদ্দিকী।
দলের উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে রাজশাহীর ফরিদ হোসেন ফয়সাল ও গাইবান্ধার মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্যকে। স্পিনারদের মধ্যে আছেন লালমনিরহাটের স্বাধীন ইসলাম, ঠাকুরগাঁওয়ের রাফিউজ্জামান রাফি এবং ব্রাহ্মণবাড়িয়ার ইয়াসির আরাফাত।
পেস বোলার হিসেবে দলে আছেন মৌলভীবাজারের আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, চট্টগ্রামের সানজিদ মজুমদার ও ফরিদপুরের সাদ ইসলাম রাজিন। এছাড়া টাঙ্গাইলের রিজান হোসেন দলে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন।
স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে থাকবেন দেবাশীষ সরকার, ফারহান শাহরিয়ার, শাহরিয়া আল আমিন ও শাহরিয়াল আজমীর।
সিরিজটি ২০-২২ অক্টোবর রাজশাহীতে তিনদিনের ম্যাচ দিয়ে শুরু হবে। এরপর ২৫ ও ২৭ অক্টোবর রাজশাহীতে প্রথম দুই ওয়ানডে এবং ৩০ অক্টোবর ও ১ নভেম্বর ঢাকার মিরপুরে শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাজারুল ইসলাম, রিফাত বেগ, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী আলিন, সামিউন বাশির রাতুল, ফরিদ হোসেন ফয়সাল, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, স্বাধীন ইসলাম, রাফিউজ্জামান রাফি, ইয়াসির আরাফাত, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, রিজান হোসেন, দেবাশীষ সরকার দেবা, ফারহান শাহরিয়ার, শাহরিয়া আল আমিন এবং শাহরিয়াল আজমীর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল