ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
হাথুরুর চ্যাপ্টার ক্লোজ করলো বিসিবি,বাংলাদেশের নতুন কোচ হচ্ছেন যিনি
চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের হেড কোচ হিসেবে বরখাস্ত হয়েছেন। দেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তার চাকরি ঝুঁকিতে ছিল। নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর থেকেই হাথুরুর বিকল্প খোঁজার কথা জানিয়েছিলেন। তবে পাকিস্তান সিরিজে ভালো পারফরম্যান্স এবং ভারতের মাটিতে সিরিজ থাকায় বিষয়টি তখন চাপা পড়ে যায়।
কিন্তু ভারতের বিপক্ষে দুই ফরম্যাটে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের পর আবারও হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজের আগেই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিশ্চিত করেছেন যে, চন্ডিকা হাথুরুসিংহেকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে এবং তাকে হেড কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
হাথুরুসিংহে এর আগে ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন। তবে সেই সময় চুক্তির মাঝপথে আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান। তখন গুঞ্জন উঠেছিল যে, কোনো ক্রিকেটার বা বোর্ড কর্মকর্তার সঙ্গে সম্পর্কের অবনতি তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। যদিও পরে তিনি জানান যে, শ্রীলঙ্কার কোচ হওয়ার কারণেই তিনি বাংলাদেশের দায়িত্ব ছেড়েছিলেন।
এই বরখাস্তের সিদ্ধান্ত ভারতের বিপক্ষে সিরিজে দলের ভরাডুবি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতির প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।
চন্ডিকা হাথুরুসিংহে ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার সঙ্গে ৩৫ হাজার ডলার বেতনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চুক্তি করেছিল, যার মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আবারও তাকে বরখাস্ত করা হলো।
এবারের বরখাস্তের পেছনে প্রধান কারণ হিসেবে ভারতের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে দলের দুর্বল পারফরম্যান্সকে ধরা হচ্ছে। এই সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজের আগে বিসিবির পুনর্গঠনের উদ্যোগের অংশ হিসেবে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE