ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিশাল পরিকল্পনা নিয়ে বুড়ো মাশরাফিকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স
মাশরাফি বিন মর্তুজা আবারও বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে যাচ্ছেন, এবং এটি হবে টানা তৃতীয়বারের মতো। আজকের প্লেয়ার্স ড্রাফটে তাকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। যদিও গত আসরে তিনি তেমন নজরকাড়া পারফর্ম করতে পারেননি, তবুও সিলেট স্ট্রাইকার্সের মালিক মামুনুল হক তার উপর ভরসা রাখছেন এবং তাকে নিয়ে অনেকটাই আশাবাদী।
ড্রাফটে মাশরাফিকে ‘বি’ ক্যাটাগরি থেকে দলভুক্ত করা হয়েছে, যেখানে খেলোয়াড়দের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ লাখ টাকা। মাশরাফিকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা নিয়ে ড্রাফটের আগে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল, কারণ অনেকের মতে তার অভিজ্ঞতা ও অবদান বিবেচনায় আরও উচ্চমানের ক্যাটাগরিতে থাকা উচিত ছিল।
বিপিএলের একাদশ আসরের নিলাম শেষে মাশরাফিকে নিয়ে মামুনুল বলেন, ‘মাশরাফি আমাদের দলে অনেক দিন ধরে আছে। তার ব্যাপারে আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল। আমরা সেভাবেই তাকে নিয়েছি। মাশরাফি অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত। গত বছর হয়তো সেভাবে সময় দিতে পারেনি। কিন্তু আগের বছর সে ভালো করেছে। এবারও আশাকরি ভালো কিছু করবে।’
এছাড়া দল নিয়ে মামুমুল বলেন, ‘আমরা একটা ভারসাম্যপূর্ণ গড়ার চেষ্টা করেছি। যেভাবে আমাদের পরিকল্পনা ছিল, সেই অনুসারে আমরা একজন বাদে নিজেদের পছন্দ মতো দলই পেয়েছি। মাঠে তারা নিজেদের সেরাটা দেবে বলেই বিশ্বাস করি।'
আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর, যেখানে সাতটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে চারটি দল পুরোনো ফ্র্যাঞ্চাইজি হিসেবে থাকছে, আর বাকি তিনটি দল মালিকানা বদলে নতুন নামে অংশ নিচ্ছে। এবারের প্লেয়ার্স ড্রাফটে ১৮৮ জন স্থানীয় এবং ৪৩৪ জন বিদেশি ক্রিকেটার তালিকাভুক্ত ছিলেন, যারা বিভিন্ন দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করেছেন।
সিলেট স্ট্রাইকার্স
দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান সাকিব, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।
বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE