ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিপিএলে বিদেশি ক্রিকেটাররা কে কত টাকায় কোন দলে জায়গা পেলো

২০২৪ অক্টোবর ১৪ ১৮:৩২:৫৪

বিপিএলে বিদেশি ক্রিকেটাররা কে কত টাকায় কোন দলে জায়গা পেলো

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ মৌসুমের জন্য সবকিছু প্রস্তুত, এবং আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের আসর। এবারের আসরে মোট ৭টি দল অংশ নিচ্ছে, যার মধ্যে পুরনো চারটি দল যথাক্রমে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, এবং ফরচুন বরিশাল আগের মতোই রয়ে গেছে। ঢাকার ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ঢাকা ক্যাপিটালস এবং চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির নাম করা হয়েছে চট্টগ্রাম কিংস।

এবারের সবচেয়ে বড় পরিবর্তন হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুপস্থিতি, যারা চারবারের চ্যাম্পিয়ন। তাদের জায়গায় নতুন দল হিসেবে এসেছে দুর্বার রাজশাহী, যা বিপিএলে নতুন রোমাঞ্চ যোগ করবে।

আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট, যেখানে দেশি-বিদেশি দুই ক্যাটাগরির খেলোয়াড়দের থেকে স্কোয়াড গঠন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও সরাসরি চুক্তির মাধ্যমে অনেক তারকা খেলোয়াড়দের আগেই দলে ভিড়িয়েছে তারা, এবং আগের স্কোয়াড থেকেও কিছু খেলোয়াড়কে ধরে রেখেছে। ড্রাফটের মাধ্যমে বাকি স্কোয়াড পূর্ণ করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এবার বিদেশিদের জন্য পাঁচটি ক্যাটাগরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে থাকাদের মূল্য সর্বোচ্চ ৭০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৮৩ লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ২০ জন খেলোয়াড়। ৩৮ জনের ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরি (৬৬) ৩০ হাজার, ‘ডি’ ক্যাটাগরি (১৩৫) ২৫ হাজার ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা (১৮১) ক্রিকেটারদের ১৫ হাজার ডলার করে পারিশ্রমিক।

বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি

‘এ’ ক্যাটাগরি

মার্টিন গাপটিল, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, পাথুম নিসাঙ্কা, জশ লিটল, লুইস গ্রেগরি, পিটার সিডল, ডেভিড মালান, হজরতউল্লাহ জাজাই, ওলি রবিনসন, কাইস আহমেদ, নান্দ্রে বার্গার, উসামা মীর, অ্যালেক্স হেলস, জর্জ মানসি, শেন ডওরিচ, কার্লোস ব্র্যাথওয়েট, লুক উড, মোহাম্মদ হাসনাইন ও মোহাম্মদ ওয়াসিম।

‘বি’ ক্যাটাগরির উল্লেখযোগ্য ক্রিকেটাররা

ইমাম-উল হক, সাদিরা সামারাবিক্রমা, কাসুন রাজিথা, কেভন কুপার, চামারা কাপুগেদারা, মোহাম্মদ শাহজাদ, কোরি অ্যান্ডারসন, জেমস ফুলার, জ্যাকব ডাফি, অ্যাশলে নার্স, জ্যাক লিস, রিস টপলি, রাহকিম কর্নওয়াল, ইসুরু উদানা, ওশান থমাস, বেন কাটিং, আমের জামাল, শার্জিল খান, আবদুল্লাহ শফিক।

‘সি’ ক্যাটাগরির উল্লেখযোগ্য খেলোয়াড়রা

শন উইলিয়ামস, উমর আকমল, ওশাদা ফার্নান্দো, অ্যারন জোন্স, রায়ান বার্ল, রবি বোপারা, সামিত প্যাটেল, ওয়াহাব রিয়াজ, হেইডেন ওয়ালশ, রেমন রেইফার, চ্যাডউইক ওয়ালটন, রিচার্ড এনগারাভা, রায়াদ এমরিট, ক্রিস্টোফার এমপোফু, জ্যাক বল, কার্টিস ক্যাম্ফার, সামিউল্লাহ শেনওয়ারি, ইয়াসির শাহ ও আব্বাস আফ্রিদি।

‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা উল্লেখযোগ্য ক্রিকেটাররা

হার্দুস ভিলজয়েন, জর্জ ডকরেল, সিসান্দা মাগালা, দৌলত জাদরান, রস এডায়ার, রোহান মোস্তফা, কেনার লুইস, ক্রেইগ আরভিন, ইয়ানিক কারিয়াহ, কলিম সানা, স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল, শেলডন কটরেল, কুশল মাল্লা, কুশল ভুর্তেল, দীপেন্দ্র সিং আইরি, ব্রায়ান চার্লস, ফারাজ আকরাম, লাহিরু সামারাকুন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিল ফাইনাল ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দর্শকের প্রশ্ন... বিস্তারিত