ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শেষের পথে নিলাম : এখনও কেউ কিনলো না বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেটারকে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে, আর এর আগে আজ অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। দলগুলো নতুন মৌসুমের জন্য শক্তিশালী স্কোয়াড গঠনের জন্য মরিয়া। তবে ড্রাফটের আগে কিছু ঘটনা আলোচনায় এসেছে। দুর্বার রাজশাহী সরাসরি চুক্তিতে জিসান আলমকে দলে নিয়েছিল, কিন্তু ড্রাফটের আগেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এদিকে, বাংলাদেশের তিন পেসার মুশফিক হাসান, ইবাদত হোসেন, এবং মৃত্যুঞ্জয় চৌধুরির চিকিৎসা ছাড়পত্র না পাওয়ায় তারা এবারের বিপিএলে অংশ নিতে পারছেন না। ড্রাফটে প্রথম ডাকের সুযোগ কাজে লাগিয়ে দুর্বার রাজশাহী প্রথমেই দলে নেয় জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে, যা তাদের স্কোয়াডের বোলিং বিভাগকে মজবুত করবে।
এরপর বরিশাল তাদের পরপর দুই ডাকে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানভির ইসলামকে দলে ভিড়িয়েছে। সেই সঙ্গে সিলেট স্ট্রাইকার্স নিজেদের প্রথম ডাকে দলে নিয়েছে রনি তালুকদারকে। আর দ্বিতীয় ডাকে আবারও তারা দলে নেয় মাশরাফি বিন মুর্তজাকে।
বিদেশিদের সেটে নিজের প্রথম ডাকে সাইম আইয়ুবকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। রংপুর রাইডার্স দলে নিয়েছে আকিভ জাভেদকে। মোহাম্মদ হাসনাইনকে দলে নিয়েছে খুলনা টাইগার্স। এরপর দ্বিতীয় ডাকে পাথুম নিশাঙ্কাকে দলে নিয়েছে বরিশাল। আর লুইস গ্রেগরিকে দলে নেয় খুলনা টাইগার্স। তৃতীয় সেটে দল পেয়েছেন সাব্বির রহমান, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহীর মতো ক্রিকেটাররা।
শুরুতে মেডিকেল বিভাগের সবুজ সংকেত না পেলেও পরবর্তীতে অনুমতি দেয়া হয়েছে। অনুমতি পেতেই ইবাদতকে দলে নিয়েছে বরিশাল।
বিপিএলের সাত দলের ক্রিকেটারদের তালিকা:
ঢাকা ক্যাপিট্যালস
সরাসরি চুক্তি: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম
বিদেশি সরাসরি চুক্তি: জনসন চার্লস, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানি,
ড্রাফট থেকেঃ লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, সাইম আইয়ুব, আমির হামজা, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু,
চিটাগং কিংস
সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম
বিদেশি সরাসরি চুক্তি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো
ড্রাফট থেকে:শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রাহাম ক্লার্ক, থমাস ও'কনেল, মোহাম্মদ মিঠুন, নাইম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব,
দুর্বার রাজশাহী
সরাসরি চুক্তি: এনামুল হক বিজয়, জিসান আলম, তাসকিন আহমেদ
ড্রাফট- তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সাদ নাসিম, লাহিরু সামারাকুন, সানজামুল ইসলাম, মেহেরব হোসেন অহিন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর,
ফরচুন বরিশাল
সরাসরি চুক্তি: তাওহীদ হৃদয়
রিটেইন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম
বিদেশি সরাসরি চুক্তিঃ কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, দাভিদ মালান, ফাহিম আশরাফ
ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভির ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, নান্দ্রে বার্গার, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম,
সিলেট স্ট্রাইকার্স
সরাসরি চুক্তি: জাকের আলী
রিটেইন: তানজিম হাসান সাকিব, জাকির হাসান
বিদেশি সরাসরি চুক্তি: পল স্টার্লিং, জর্জ মানজি
ড্রাফট থেকেঃ রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রাখিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদ উজ জামান, নাহিদুল ইসলাম, রিস টপলি,
খুলনা টাইগার্স
সরাসরি চুক্তি: মেহেদী হাসান মিরাজ
রিটেইন: আফিফ হোসেন, নাসুম আহমেদ
সরাসরি বিদেশি চুক্তি: ফাহিম নেওয়াজ, ওশানে থমাস
ড্রাফট থেকে: হাসান মাহমুদ, নাইম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়,
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি: মোহাম্মদ সাইফউদ্দিন
রিটেইন: নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান
সরাসরি বিদেশি চুক্তি: অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ
ড্রাফট থেকে: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, আকিভ জাভেদ, কার্টিস ক্যাম্ফার, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তৌফিক খান তুষার,
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE