ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কোটি কোটি টাকা দিয়ে দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের দলে নিলো ৭ ফ্র্যাঞ্চাইজি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর, সবকিছু ঠিক থাকলে, শুরু হবে আগামী ২৭ ডিসেম্বর। তবে এর আগেই, টুর্নামেন্টের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন মোট ১৮৮ জন দেশি এবং ৪৪০ জন বিদেশি ক্রিকেটার, যারা আসন্ন আসরে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবার বিপিএলে একজন দেশি ক্রিকেটার সর্বোচ্চ ৬০ লাখ টাকা এবং একজন বিদেশি খেলোয়াড় সর্বোচ্চ ৭০ হাজার মার্কিন ডলার পাবেন।
ড্রাফটের আগে, ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তির মাধ্যমে খেলোয়াড় দলে নেয়ার সুযোগ পাচ্ছে। পুরনো চার ফ্র্যাঞ্চাইজি—রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্স—দেশি ক্রিকেটারদের মধ্যে একজনকে সরাসরি চুক্তিতে নিতে এবং দুজনকে রিটেইন করতে পারবে।
নতুন তিন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর জন্য নিয়মটা একটু ভিন্ন। তারা দুজন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। সেই সুযোগ কাজে লাগিয়ে মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিমকে দলে নিয়েছে ঢাকা। চিটাগং দলে টেনেছে সাকিব আল হাসান ও শরিফুল ইসলামকে এবং রাজশাহীর হয়ে খেলবেন জিসান আলম ও এনামুল হক বিজয়।
পুরনোদের মাঝে রংপুরে মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী, সিলেটে জাকের আলী অনিক, জাকির হাসান ও তানজিম হাসান সাকিব। খুলনায় আফিফ হোসেনের সঙ্গে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ এবং বরিশালের তামিম ইকবালের পাশাপাশি তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম খেলবেন।
দেশিদের পাশাপাশি বেশ কয়েকটি দল ইতোমধ্যে বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও চুক্তি করেছে। যেখানে বরিশালে মোহাম্মদ নবী ও কাইল মেয়ার্স, ঢাকায় জনসন চার্লস, স্টিফেন এসকানজি, আমির হামজা। সবচেয়ে বেশি বিদেশি দলে নেয়া চিটাগংয়ে খেলবেন মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, বিনুরা ফার্নান্দো, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান খান ও হায়দার আলী।
ড্রাফটের আগে ৭ দলের দেশি-বিদেশি ক্রিকেটারের তালিকা:
ঢাকা ক্যাপিট্যালস
সরাসরি চুক্তি: মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম
বিদেশি সরাসরি চুক্তি: জনসন চার্লস, আমির হামজা, স্টিফেন এসকানজি
চিটাগং কিংস
সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম
বিদেশি সরাসরি চুক্তি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো
দুর্বার রাজশাহী
সরাসরি চুক্তি: এনামুল হক বিজয়, জিসান আলম
ফরচুন বরিশাল
সরাসরি চুক্তি: তাওহীদ হৃদয়
রিটেইন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম
বিদেশি সরাসরি চুক্তি; কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি
সিলেট স্ট্রাইকার্স
সরাসরি চুক্তি: জাকের আলী
রিটেইন: তানজিম হাসান সাকিব, জাকির হাসান
খুলনা টাইগার্স
সরাসরি চুক্তি: মেহেদী হাসান মিরাজ
রিটেইন: আফিফ হোসেন, নাসুম আহমেদ
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি: মোহাম্মদ সাইফউদ্দিন
রিটেইন: নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE