ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে দল পায়নি যেসব হতভাগা তারকা ক্রিকেটাররা, দেখেনিন তালিকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের আগে সাতটি ফ্র্যাঞ্চাইজির ১৮ জন দেশি ক্রিকেটার চূড়ান্ত হয়েছে। নতুন এবং পুরনো দলগুলোর জন্য ডিরেক্ট সাইনিং ও রিটেনশন নীতির আওতায় ক্রিকেটারদের দলে নেওয়ার সুযোগ ছিল। নবাগত দল ঢাকা ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে ডিরেক্ট সাইনিংয়ে দলে নিয়েছে, যিনি আগের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন। এছাড়াও, তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকেও ডিরেক্ট সাইনিংয়ে ঢাকার হয়ে দলে যুক্ত করা হয়েছে।
এই সিদ্ধান্তগুলো ফ্র্যাঞ্চাইজিদের দল গঠনের কৌশল প্রকাশ করে, যেখানে তারা অভিজ্ঞ ও প্রতিভাবান খেলোয়াড়দের দলে ভেড়ানোর চেষ্টা করছে। ড্রাফটের আগেই অনেক তারকা ক্রিকেটারের দল নির্ধারিত হলেও, আরও অনেক খেলোয়াড় এখনো ড্রাফটের জন্য অপেক্ষায় আছেন।
চিটাগং কিংস সরাসরি চুক্তিতে দলে নিয়েছে সাকিব আল হাসান ও শরিফুল ইসলামকে। ঢাকার মতো তারাও বিপিএলে একপ্রকার নতুন। যদিও শুরুর দিকে বিপিএলে চিটাগং কিংস অংশ নিয়েছিল। মাঝখানে দীর্ঘদিন চট্টগ্রামের হয়ে খেলেছে ভিন্ন ফ্র্যাঞ্চাইজি।
ফরচুন বরিশাল বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। গত বছর তামিম ইকবালের নেতৃত্বে জিতেছিল শিরোপা। এবারো তামিমকে ধরে রাখার পাশাপাশি দেওয়া হয়েছে নেতৃত্বভার। তামিমের সাথে রিটেইন করা হয়েছে মুশফিকুর রহিমকে। এছাড়া ডিরেক্ট সাইনিংয়ে দলে নেওয়া হয়েছে তাওহীদ হৃদয়কে।
সিলেট স্ট্রাইকার্স রিটেইন করেছে তানজিম হাসান সাকিব ও জাকির হাসানকে। দুই সিলেটি ক্রিকেটারের সাথে ডিরেক্ট সাইনিংয়ে দলভুক্ত করেছে সিলেটের আরেক ক্রিকেটার জাকের আলী অনিককে।
খুলনা টাইগার্স নাসুম আহমেদ ও আফিফ হোসেন ধ্রুবকে দলে রিটেইন করেছে। ডিরেক্ট সাইনিংয়ে দলে নিয়েছে গত মৌসুমে ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে ভূমিকা রাখা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।
রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানের পাশাপাশি রিটেইন করেছে শেখ মেহেদী হাসানকে। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন গত মৌসুম বরিশালের হয়ে খেললেও এবার সরাসরি চুক্তিতে ভিড়েছেন রংপুর রাইডার্সে।
এছাড়া নবাগত দল দুর্বার রাজশাহী এনামুল হক বিজয়ের পাশাপাশি সরাসরি চুক্তি করেছে তরুণ ব্যাটার জিসান আলমের সাথে। এছারাও আর অনেকে আছেন যারা এখনো দল পাননি। এদেরমধ্যেঅন্যতম মাহামুদুল্লা রিয়াদ, মাশরাফি,তাসকিন,শান্ত,শামিম পাটোয়ারি,রিশাদ হোসেন এর মত তারকারা। তাদের নিয়ে নিলামে চলবে কাড়াকাড়ি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE