ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
BPL ড্রাফটে ৪৪০ বিদেশি ক্রিকেটার, মূল্য তালিকা প্রকাশ,জেনেনিন সকল ক্রিকেটারের মূল্য
আগামীকাল বিপিএলের একাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে দেশি খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য, এবং ছয় ক্যাটাগরিতে মোট ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে।
এবারের নিলামে বিদেশি খেলোয়াড়দেরও তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ৪৪০ জন বিদেশি ক্রিকেটার নিলামে অংশগ্রহণ করবেন, যাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ মূল্যমান ‘এ’ ক্যাটাগরিতে থাকা ২০ জন ক্রিকেটারের জন্য বরাদ্দ করা হয়েছে ৭০ হাজার ডলার বা সাড়ে ৮৩ লাখ টাকা। এছাড়া, ‘বি’ ক্যাটাগরির ৩৮ জন খেলোয়াড়ের মূল্য ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরির ৬৬ জন খেলোয়াড়ের মূল্য ৩০ হাজার ডলার, ‘ডি’ ক্যাটাগরির ১৩৫ জন খেলোয়াড়ের মূল্য ২৫ হাজার ডলার, এবং ‘ই’ ক্যাটাগরির ১৮১ জন খেলোয়াড়ের মূল্য ১৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
এই নিলামের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে নিয়ে আসার সুযোগ পাবে, এবং আসন্ন বিপিএলের জন্য দল গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
ক্যাটাগরি ‘এ’জশ লিটল, লুইস গ্রেগোরি, পিটার সিডল, ডেভিড মালান, হজরতউল্লাহ জাজাই, ওলি রবিনসন, মার্টিন গাপটিল, কাইস আহমেদ, জর্জ মানসি, শেন ডওরিচ, কার্লোস ব্রাথওয়েট, লুক উড, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম, নান্দ্রে বার্গার, উসামা মীর, মোহাম্মদ হারিস, সাইম আইয়ুব, পাথুম নিসাঙ্কা ও অ্যালেক্স হেলস।
ক্যাটাগরি ‘বি’কাসুন রাজিথা, কেভন কুপার, চামারা কাপুগেদারা, অ্যাশলে নার্স, জ্যাক লিস, রিস টপলি, রাকিম কর্নওয়াল, ইসুরু উদানা, ওশান থমাস, বেন কাটিং, মোহাম্মদ শাহজাদ, কোরি অ্যান্ডারসন, জেমস ফুলার, জ্যাকব ডাফি, আমের জামাল, শার্জিল খান, আব্দুল্লাহ শফিক, ইমাম-উল হক, সাদিরা সামারাবিক্রমা।
ক্যাটাগরি ‘সি’ওশাদা ফার্নান্দো, অ্যারন জোন্স, রায়ান বার্ল, সামিউল্লাহ শেনওয়ারি, ইয়াসির শাহ, আব্বাস আফ্রিদি, রবি বোপারা, সামিত প্যাটেল, ওয়াহাব রিয়াজ, হেইডেন ওয়ালশ, রেয়মন রেইফার, চ্যাডউইক ওয়ালটন, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস, উমর আকমল, রায়াদ এমরিট, ক্রিস্টোফার এমপোফু, জ্যাক বল, কার্টিস ক্যাম্ফার।
‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা বড় নাম সিসান্দা মাগালা, দৌলত জাদরান, রস এডায়ার, রোহান মোস্তফা, হার্দুস ভিলজয়েন, জর্জ ডকরেল, কেনার লুইস, ক্রেইগ আরভিন, ইয়ানিক কারিয়াহ, কলিম সানা, স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল, শেলডন কটরেল, কুশল মাল্লা, কুশল ভুর্তেল, দীপেন্দ্র সিং আইরি, ব্রায়ান চার্লস, ফারাজ আকরাম, লাহিরু সামারাকুন।
প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর শুরুর কথা রয়েছে। যার জন্য চূড়ান্ত হয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজিও। তার আগে আগামীকাল (১৪ অক্টোবর) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। একইসঙ্গে বিপিএলের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ঢাকা (ঢাকা ক্যাপিটালস) ও চট্টগ্রাম (চিটাগাং কিংস) আসরটিতে ফিরেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE