ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের জন্য এটা লজ্জার বিষয় :শুধুমাত্র একটি কারনেই বিপিএলে আগ্রহী নন ওয়ার্নার
২০১৯ সালে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএলে খেলার পর ডেভিড ওয়ার্নারকে আর এই টুর্নামেন্টে দেখা যায়নি। সম্প্রতি, তিনি জানিয়েছেন কেন তিনি পরবর্তী আসরগুলোতে বিপিএলে খেলতে আসেননি। কিছুদিন আগে, জিম-আফ্রো টি-টেন লিগে একসঙ্গে খেলার সুযোগ হয়েছিল ওয়ার্নার এবং সাব্বির রহমানের। তখন সাব্বিরের সঙ্গেই তিনি বিপিএলে না খেলার কারণটি শেয়ার করেছেন।
তবে, ঠিক কী কারণে তিনি বিপিএলে আর অংশগ্রহণ করেননি, তা এখনো বিস্তারিত জানা যায়নি। এটি নিশ্চিত যে ব্যক্তিগত কারণ অথবা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার জন্য তিনি আসতে পারেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাব্বির রহমান ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'আমি, বিজয়, ওয়ার্নার এবং নিশাম সবসময় একসঙ্গে সকালের নাস্তা করতাম। বিভিন্ন বিষয়ে কথা বলতাম। আমি ওয়ার্নারকে জিগ্যেস করেছি যে তুমি আমার সঙ্গে ২০১৯ সালে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছো, এরপর তুমি বিপিএল খেলতে আসোনি কেন?'
'সে বলেছে, 'দেখো সাব্বির, তখন একটা পরিবেশ ছিল খেলার জন্য। একসময় এবি ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটাররা তোমাদের এই টুর্নামেন্টে খেলতে যেত। এখন যে বিপিএল হয় তোমাদের দেশে, ওই পরিবেশে হয় না আসলে। ওরকম পেশাদারিত্ব থাকে না। টুর্নামেন্টটিকে তোমাদের আরও ভালো করতে হবে। পিএসএল বিপিএলের অনেক পরে শুরু হয়েছে। কিন্তু এখন দেখো পিএসএল কোথায় আছে আর বিপিএল কোথায় আছে।' কথা শুনে লজ্জা লাগে আসলে।'
২০১৯ সালের বিপিএলে ডেভিড ওয়ার্নারের মতো খেলতে এসেছিলেন স্টিভ স্মিথও। তিনি খেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে। ২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন এই দুজন।
সুযোগ পেয়ে তখন বাংলাদেশে এসেছিলেন এই দুই অজি তারকা। এ ছাড়া সেই আসরে রংপুর রাইডার্সের হয়ে এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলসের মতো তারকা ক্রিকেটাররাও এসেছিলেন। ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল তখন নিয়মিতই বিপিএলে খেলতেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE