ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
IPL 2025 নিলামের আগে চেন্নাই সুপার কিংস থেকে মাহমুদউল্লাহর জন্য উড়ে এলো বিশেষ বার্তা
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর মাহমুদউল্লাহ এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন। তিনি আগেই জানিয়েছিলেন যে ভারতের বিপক্ষে এই টি-টোয়েন্টি সিরিজই হবে তার ক্যারিয়ারের শেষ সিরিজ। সেই অনুযায়ী, হায়দরাবাদে দ্বিতীয় ম্যাচ শুরুর আগে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটারকে তার সতীর্থরা গার্ড অব অনার দিয়ে সম্মানিত করেন। দলের পক্ষ থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাহমুদউল্লাহর হাতে একটি ক্রেস্ট তুলে দেন সম্মানসূচক বিদায় হিসেবে।
পঞ্চপাণ্ডবের মধ্যে মাহমুদউল্লাহই শেষ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন। সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়ে তিনি সতীর্থদের ভালোবাসা এবং শুভকামনায় সিক্ত হন, যা তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধার প্রতিফলন।
নাইরোবিতে যে অধ্যায়ের শুরু করেছিলেন তিনি। তার শেষটা আজ হচ্ছে হায়দরাবাদের মাঠে। এদিন অবশ্য সবার আগেই মাঠে নেমেছেন তিনি। ১৪১তম ম্যাচ খেলতে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। করেছেন ২ হাজার ৪৪৪ রান। বল হাতে পেয়েছেন ৪০ উইকেট।
মুশফিকুর রহিম তার ফেসবুকে লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার টি-টোয়েন্টি ক্যারিয়ারের জন্য আপনাকে অভিনন্দন। একজন ভাই ও সতীর্থ হিসেবে, আপনি আপনার ক্যারিয়ারে যা কিছু অর্জন করেছেন তাতে আমি গর্বিত। গর্বিত হয়েই অবসরে যাওয়ার অনেক অর্জন ও উপলক্ষ রয়েছে আপনার। মাশাআল্লাহ। আপনার ভবিষ্যত জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি।’
মুশফিক আরও লিখেছেন, ‘আপনার অধিনায়কত্বের সময় টি-টোয়েন্টি ক্রিকেটে আমার অভিষেক হয়। প্রথম ম্যাচের চাপ ছিল ৫০ রান দিয়ে শুরু করি। কিন্তু পরের ম্যাচের আগের দিন রাতে কিছু কথা আমাকে বলেছিলেন, যেটা এখনও আমাকে ভালো পারফরম্যান্স করার জন্য আগ্রহ তৈরি করে। শুভকামনা রইলো আপনার জন্য।’
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ শুরু হওয়ার আগে লিখেছেন, ‘আমাদের অনেকের এবং ভবিষ্যত প্রজন্মের অনেক ক্রিকেটারের অনুপ্রেরণা হয়ে আছেন আপনি। ধন্যবাদ মাহমুদউল্লাহ রিয়াদ ভাই।’
চেন্নাই সুপার কিংস লিখেছে, Big whistles for the memories and contributions in Wishing you the best, Mahmudullah! Respect (মাহমুদউল্লাহর স্মৃতি ও অবদানের জন্য বড় করতালি এবং শুভেচ্ছা রইলো! তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা, মাহমুদউল্লাহ! শ্রদ্ধা।)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE