ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কোটি কোটি টাকা খরচ করে বিশ্বসেরা ১৮ ক্রিকেটারকে দলে ভেড়ালো ৭ ফ্র্যাঞ্চাইজি
বিপিএলের আসন্ন মৌসুমের জন্য সাতটি ফ্র্যাঞ্চাইজি ড্রাফটের আগে ১৮ জন দেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভিড়িয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, লিটন দাস এবং তাসকিন আহমেদের মতো তারকা ক্রিকেটাররা এখনো কোনো দলের সাথে চুক্তি করতে পারেননি। তাদের অবস্থান এবং ভবিষ্যৎ সোমবার অনুষ্ঠিতব্য প্লেয়ার্স ড্রাফটে নির্ধারিত হবে, যেখানে সাতটি দল খেলোয়াড় কেনার জন্য মোট সাত কোটি টাকা খরচ করতে পারবে।
এই বছরের বিপিএলে সাতটি দল অংশ নিচ্ছে, যেখানে পুরনো চারটি দল এবং তিনটি নতুন দল যুক্ত হয়েছে। পুরনো দলগুলোর মধ্যে ফরচুন বরিশাল নিজেদের অধিনায়ক তামিম ইকবাল এবং অভিজ্ঞ মুশফিকুর রহিমকে ধরে রেখেছে। তাওহীদ হৃদয় তাদের নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়। সিলেট স্ট্রাইকার্স তরুণ প্রতিভার উপর নির্ভর করছে, তাদের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় তানজিম হাসান সাকিব এবং জাকির হাসানকে ধরে রেখে, সাথে যুক্ত করেছে জাকার আলীকেও।
রংপুর রাইডার্স কম বাজেটে দক্ষ দল গঠনের পরিকল্পনা করছে। তারা নুরুল হাসান সোহান এবং শেখ মেহেদীকে ধরে রেখেছে এবং সরাসরি চুক্তি করেছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের সাথে।
খুলনা টাইগার্স তাদের আগের অধিনায়ক এনামুল হক বিজয়কে ছেড়ে দিয়েছে এবং তার পরিবর্তে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে। তারা নাসুম আহমেদ এবং আফিফ হোসেনকে ধরে রেখেছে।
নতুন তিনটি দল হলো চিটাগং কিংস, ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। চট্টগ্রাম ঝুঁকি নিয়ে সাকিব আল হাসানকে তাদের দলে নিয়েছে, সঙ্গে শরিফুল ইসলামকেও যুক্ত করেছে। ঢাকা ক্যাপিটালস তাদের দলে নিয়েছে তরুণ তানজিদ হাসান তামিম এবং অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে। দীর্ঘ বিরতির পর রাজশাহী ফ্র্যাঞ্চাইজি আবারও ফিরে এসেছে, দুর্বার রাজশাহীর দলে আছেন এনামুল হক বিজয় এবং জিসান আলম।
এদিকে, বিসিবি ড্রাফটের জন্য ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করেছে, তবে তালিকায় কোনো বড় তারকা নেই। যদিও কিছু দলের সাথে আগেই বিদেশি তারকা ক্রিকেটাররা চুক্তিবদ্ধ হয়েছেন। ঢাকা এবং রংপুর অ্যালেক্স হেলসকে দাবি করেছে, বরিশাল নিয়েছে ডেভিড মালানকে, এবং চট্টগ্রাম দলে ভিড়িয়েছে মইন আলীকে।
প্রতিটি দল ড্রাফটে দেশি খেলোয়াড় কেনার জন্য ৪ কোটি টাকা এবং বিদেশি খেলোয়াড়দের জন্য আড়াই লাখ ডলার খরচ করতে পারবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE