ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
২২ বলে হাফ সেঞ্চুরি করলেন স্যামসন,৮ ওভারেই ভারতের সংগ্রহ...
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে ইতোমধ্যে বাংলাদেশের সিরিজ হাতছাড়া হয়েছে। তবে শেষ ম্যাচটি জিতে দুঃস্বপ্নের ভারত সফর শেষ করতে চাইবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
তার বিদায়টাও জয় দিয়ে রাঙাতে চাইবে টাইগাররা। সিরিজের শুরুর দুই ম্যাচেই রান বন্যা বইয়ে দিয়েছেন ভারতের ব্যাটাররা। প্রথম ম্যাচে গোয়ালিয়রে বাংলাদেশের ১২৮ রানের লক্ষ্য ভারত টপকে গিয়েছিল ৪৯ বল হাতে রেখে। আর দিল্লিতে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ২২২ রানের বিশাল সংগ্রহ করে ভারত।
তৃতীয় ম্যাচে হায়দরাবাদেও বড় রানের সম্ভাবনা বেশি। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। আর্শদীপ সিংয়ের বদলি হিসেবে খেলছেন রবি বিষ্ণই।
আর বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে বাইরে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। তাদের পরিবর্তে খেলছেন তানজিদ হাসান তামিম ও শেখ মেহেদী। ব্যাটিংয়ে নেমে বেশ ভালোই শুরু পেয়েছিল ভারত।
সংক্ষিপ্ত স্কোর- ভারত ১১৩/১ (৮ ওভার) (স্যামসন ৬০*, সূর্যকুমার ৪২*)
প্রথম ওভারে মাত্র ৭ রান তুলতে পারলেও দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ তোপের মুখে পড়েন সাঞ্জু স্যামসনের। ভারতীয় এই ব্যাটার একাই টানা চার বলে চারটি চার মারেন বাংলাদেশের এই বোলারকে। পরের ওভারেই বাংলাদেশকে ব্যাক থ্রু এনে দেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশের এই পেসাফ্রকে পুল করতে চেয়েছিলেন অভিষেক শর্মা। বল চলে যায় শর্ট মিড উইকেটের দিকে। লাফিয়ে দারুণ এক ক্যাচ মুঠোয় জমান একাদশে শেখ মেহেদী। ফলে ৪ বলে ৪ করেই ফিরে যেতে হয় তাকে।
ভারতের রানের লাগাম টানতেই ব্যর্থ হয়েছে বাংলাদেশের বোলাররা। উইকেট এনে দেয়া তানজিমের ওপরও চড়াও হন স্যামসন। এই পেসারের করা ষষ্ট ওভারে তিন চার ও এক ছক্কায় এই ভারতীয় ব্যাটার নেন ১৯ রান। স্যামসন ও সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে ৭ ওভারের মধ্যেই একশ পাড় হয় ভারতের। স্যামসন রিশাদ হোসেনকে লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE