ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিপিএলে আকাশ ছোঁয়া মূল্যে যে দলের হয়ে খেলবেন থিসারা পেরেরা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে থিসারা পেরেরাকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। বিশ্বস্ত একটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে ক্রিকফ্রেঞ্জিকে। এবারের বিপিএলে পুরো আসরেই খেলবেন লঙ্কান এই অলরাউন্ডার।
দেশি ক্রিকেটারদের মধ্যে কদিন আগেই মুস্তাফিজুর রহমানকে দলে নেয় ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে যোগ দিচ্ছেন তানজিদ হাসান তামিমও। যুব বিশ্বকাপজয়ী বাঁহাতি ওপেনারের চুক্তির বিষয়ে গতকাল নিশ্চিত করে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স না থাকায় বিপিএলে এবার নতুন করে যুক্ত হয়েছে ক্যাপিটালস, চিটাগং কিংস এবং দুর্বার রাজশাহী। নিয়ম অনুযায়ী, প্লেয়ার্স ড্রাফটের আগে দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে নতুন তিন ফ্র্যাঞ্চাইজি। সেই সুযোগ কাজে লাগিয়ে মুস্তাফিজ এবং তানজিদ তামিমকে দলে ভেড়ায় ঢাকা।
বাংলাদেশের দুই ক্রিকেটারের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও সরাসরি চুক্তি করছে তারা। সবকিছু ঠিক থাকলে বিপিএলের ঢাকা পর্ব খেলতে আসবেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। বিধ্বংসী ওপেনারের সঙ্গে দেখা যাবে অ্যালেক্স হেলসকেও।
যদিও হেলসের সঙ্গে মাত্র ৫ ম্যাচের চুক্তি হচ্ছে তাদের। তারকায় ঠাসা দল সাজাতে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এবং আসিফ আলীর সঙ্গেও কথা বলছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। যদিও তাদের দুজনের আসার বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে চুক্তি করতে পারলে ইমাদ ও আসিফ দুজনই পুরো মৌসুমের জন্য খেলতে আসবেন।
দুর্দান্ত ঢাকা সরে যাওয়ায় বিপিএলের এবারের আসরে রাজধানীর ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। ধারণা করা হচ্ছে, বিদেশি ও দেশিদের মিশেলে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল সাজাতে চায় তারা। দলটির চেয়ারম্যানও দিয়েছেন এমনই বার্তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল