ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
লজ্জার রেকর্ড এখন শুধুই পাকিস্তানের
সদ্য সমাপ্ত মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ইনিংসে পাকিস্তানের ৬ জন বোলারই ১০০ বা তার চেয়ে বেশি রান খরচ করেছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে এটি মাত্র দ্বিতীয়বারের মতো ঘটেছে। এর আগে ২০০৪ সালে বুলাওয়েতে অনুষ্ঠিত টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একই ধরনের রেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে, যেখানে তাদের ৬ জন বোলার এক ইনিংসে ১০০ বা তার বেশি রান খরচ করেছিলেন। প্রায় দুই দশক পর পাকিস্তান এই লজ্জার রেকর্ডে ভাগ বসালো।
মুলতানে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৫৬ রান করে পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। যেখানে ৩১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন হ্যারি ব্রুক। তাছাড়া ২৬২ রান এসেছে জো রুটের ব্যাট থেকে।
ইংলিশ ব্যাটারদের এমন কীর্তির দিনে লজ্জায় ডুবেছে পাকিস্তানি বোলাররা। ইনিংসে ৬ জন বোলার খরচ করেছেন ১০০ বা তার চেয়ে বেশি রান। সবচেয়ে বেশি রান দিয়েছেন আবরার আহমেদ। এই লেগ স্পিনার ৩৫ ওভারে ১৭৪ রান দিয়েও কোনো উইকেটের দেখা পাননি।
দেড়শ রানের মাইলফলক ছুঁয়েছেন নাসিম শাহও! ৩১ ওভারে ১৫৭ রান খরচ করে ২ উইকেট শিকার করেছেন এই পেসার। আরেক পেসার আমের জামাল ১২৬ রানে পেয়েছেন ১ উইকেট। তাছাড়া শাহিন আফ্রিদি ১২০ রানে ১ উইকেট, সালমা আলি আগা ১১৮ রানে ১ উইকেট ও সায়িম আইয়ুব ১০১ রানে ২ উইকেট পেয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE