ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিপিএলে নতুন দল পেলেন মুস্তাফিজ ও তামিম
বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস প্লেয়ার্স ড্রাফটের আগে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও ওপেনার তানজিদ হাসান তামিমকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। নতুন তিনটি দল (ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী) প্লেয়ার্স ড্রাফটের আগে নিয়ম অনুযায়ী দুজন দেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে ভেড়ানোর সুযোগ পেয়েছে।
ঢাকা ক্যাপিটালস নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে সরাসরি চুক্তিতে তানজিদ হাসান তামিমকে দলে নিয়েছে, যিনি গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তিনি ১২ ম্যাচে ৩৮৪ রান করেন, যার মধ্যে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি ছিল। তার থেকে বেশি রান করেছিলেন কেবল তামিম ইকবাল, তাওহীদ হৃদয় এবং লিটন দাস। এবারও তার কাছ থেকে এমন পারফরম্যান্সের প্রত্যাশা করছে ঢাকা ক্যাপিটালস, যা তাদের বিপিএল যাত্রায় বড় ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশের দুই ক্রিকেটারের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও সরাসরি চুক্তি করছে তারা। সবকিছু ঠিক থাকলে বিপিএলের ঢাকা পর্ব খেলতে আসবেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। বিধ্বংসী ওপেনারের সঙ্গে দেখা যাবে অ্যালেক্স হেলসকেও। ইংলিশ ওপেনারের খেলার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র।
যদিও হেলসের সঙ্গে মাত্র ৫ ম্যাচের চুক্তি হচ্ছে তাদের। তারকায় ঠাসা দল সাজাতে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এবং আসিফ আলীর সঙ্গেও কথা বলছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। যদিও তাদের দুজনের আসার বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে চুক্তি করতে পারলে ইমাদ ও আসিফ দুজনই পুরো মৌসুমের জন্য খেলতে আসবেন।
দুর্দান্ত ঢাকা সরে যাওয়ায় বিপিএলের এবারের আসরে রাজধানীর ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। ধারণা করা হচ্ছে, বিদেশি ও দেশিদের মিশেলে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল সাজাতে চায় তারা। দলটির চেয়ারম্যানও দিয়েছেন এমনই বার্তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE