ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
টেস্ট সিরিজ: দক্ষিণ আফ্রিকার সর্বনাস, বাংলাদেশের পৌষ মাস
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন বাঁ হাতের বাহুর মাংসপেশির চোটের কারণে। তবে, তাকে নিয়ে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। চোট থাকলেও, তিনি দলের সঙ্গে থেকে পুনরুদ্ধারের চেষ্টা করবেন এবং ২৯ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে মাঠে নামার জন্য প্রস্তুতি নেবেন।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। বাভুমার চোট দলের জন্য বড় ধাক্কা, কারণ তিনি কেবল অধিনায়কই নন, দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানও। বাভুমার অনুপস্থিতিতে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন ওপেনার এইডেন মাক্রাম।
তাছাড়া, বাভুমার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে উদীয়মান তারকা ডেওয়াল্ড ব্রেভিসকে, যিনি সীমিত ওভারের ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের জন্য পরিচিত। অন্যদিকে, মেরুদণ্ডের চোটের কারণে বাদ পড়া নান্দ্রে বার্গারের পরিবর্তে দল অন্তর্ভুক্ত করেছে লুঙ্গি এনগিদিকে।
সিরিজের প্রথম ম্যাচটি ২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে শুরু হবে।
হালনাগাদ স্কোয়াড : টেম্বা বাভুমা (প্রথম টেস্টে নেই), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মাক্রাম (প্রথম টেস্টে অধিনায়ক), উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, লুঙ্গি এনগিডি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE