ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
নতুন চুক্তিতে মুস্তাফিজের পর দল পেলো আরও এক টাইগার ক্রিকেটার
বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে খেলোয়াড়দের দলে ভেড়াতে ব্যস্ত সময় পার করছে। এবারের টুর্নামেন্টে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এসেছে। সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই আসরে থাকছে না, তবে রাজশাহী আবারও ফিরছে। ঢাকার মালিকানাতেও পরিবর্তন হয়েছে, এবং নতুন তারকা ক্রিকেটারদের দলভুক্ত করা হচ্ছে।
ঢাকা ক্যাপিটালস দলটি বাংলাদেশ যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিমকে দলে অন্তর্ভুক্ত করেছে। এর আগে গতকাল মুস্তাফিজুর রহমানও ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তি করেন। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যান এই দলের মালিক।
ঢাকা ক্যাপিটালস দলে আরও যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটার জনসন চার্লস ও ইংল্যান্ডের হেলস। প্রথমে তাকে নেওয়ার পর মুস্তাফিজুর রহমানকে তাদের দ্বিতীয় পছন্দ হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়। সবশেষ তানজিদ তামিমও দলে যুক্ত হন।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে, যেখানে মুস্তাফিজও আছেন। মোট ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE