ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ,জেনেনিন ফলাফল
বাংলাদেশের নারী ক্রিকেট দল সেমিফাইনালে জায়গা করে নিতে জয় ছাড়া বিকল্প ছিল না, কিন্তু ক্যারিবীয়দের বিপক্ষে ১০৩ রানের লক্ষ্য দেওয়ার পর তেমন লড়াই গড়তে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার হেইলি ম্যাথিউস ও স্টেফান টেলরের দারুণ শুরুই ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়। শেষদিকে দেওয়ান্দ্রা ডটিনের ৭ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস তাদের ৮ উইকেটের সহজ জয় নিশ্চিত করে।
এই জয়ে ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালের দৌড়ে টিকে থাকলেও, বাংলাদেশের জন্য সেরা চারে পৌঁছানো বেশ কঠিন হয়ে পড়েছে। শেষ ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, যা বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার শেষ সুযোগ।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১০৪ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছে প্রত্যাশিতভাবেই। প্রথম তিন ওভারে মাত্র ১৪ রান এলেও পরবর্তীতে চড়াও হয়ে উঠেন ক্যারিবীয় ওপেনাররা। নাহিদা আক্তারের বিপক্ষে দুই চার মারার পরের ওভারে ফাহিমা খাতুনকে মেরেছেন তিন চার। দলের রান পঞ্চাশ না হলেও পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৮ রান তোলেন ম্যাথিউস ও টেলর।
ইনিংসের অষ্টম ওভারে জ্যোতি ব্যথা পাওয়ার কারণে খানিকটা বিরতির সুযোগ পায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে প্রথম বলেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন মারুফা আক্তার। ডানহাতি পেসারের গুড লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ম্যাথিউস। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ফিরেছেন ২২ বলে ৩৪ রানের ইনিংস খেলে। তাতে টেলরের সঙ্গে ৫২ রানের জুটি ভাঙে ম্যাথিউসের।
শুরু থেকে দেখেশুনে খেলা টেলর ইনিংসের ১১তম ওভারে সময় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ২৯ বলে ২৭ রান করা ওপেনার ফেরার পর উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন শেমেইন ক্যাম্পবেল। শেষ দিকে রাবেয়া খানের তিন বলে দুই ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেছেন ডটিন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মারুফা ও নাহিদা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দিলারা আক্তার ও সাথী রানী মিলে বাংলাদেশকে ভালো শুরু এনে দেয়ার আভাসই দিয়েছিলেন। প্রথম তিন ওভারে ১৮ রান তোলা বাংলাদেশ উইকেট হারায় কারিশমা রামহারাকের বিপক্ষে। কারিশমার অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে ব্যাটে-বলে করতে পারেননি সাথী। উইকেট থেকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় স্টাম্পিং হয়েছেন ৯ রান করা এই ব্যাটার। আরেক ওপেনার দিলারাও ফিরেছেন পাওয়ার প্লে শেষের আগে।
দিলারাকে ফেরাতে ফাঁদ পেতে ছিলেন কারিশমা। বাংলাদেশের ওপেনারের বিপক্ষে শর্ট ফাইন লেগ এবং স্কয়ার লেগে ফিল্ডার রেখেছিলেন। এমন অবস্থায় ফাইন লেগের উপর দিয়ে খেলার চেষ্টায় বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ১৮ বলে ১৯ রান করা দিলারা। ৩৩ রানে ২ উইকেট হারানোর পর জ্যোতি ও সোবহানা মোস্তারি মিলে জুটি গড়ার চেষ্টা করেন। তাদের দুজনের ৪০ রানের জুটি ভেঙেছেন কারিশমা।
ওয়েস্ট ইন্ডিজের স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন সোবহানা। তিনে নামা ডানহাতি এই ব্যাটার ফিরেছেন ১৬ রানে। আফি ফ্লেচারের বিপক্ষে টানা দুই বলে সাজঘরের পথে হেঁটেছেন তাজ নেহার ও স্বর্ণা আক্তার। একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জ্যোতি। ভালো শুরু পেলেও শেষ পর্যন্ত ক্যামিও ইনিংস খেলতে পারেননি রিতু মনি।
বাউন্ডারি পাওয়ার আশায় উড়িয়ে মারতে গিয়ে শেনেলি হেনরির হাতে ক্যাচ দিয়েছেন ১০ রান করা এই ব্যাটার। ইনিংসের শেষ ওভারে গিয়ে ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়েছেন ৪৪ বলে ৩৯ রানের ইনিংসে খেলা জ্যোতি। একই ওভারে রান আউট হয়েছেন ফাহিমা। সব মিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ১৭ রানে ৪ উইকেট নিয়েছেন কারিশমা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল