ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
টি-১০ ক্রিকেটে বিশাল মূল্যে দল পেলেন সাকিব, খেলবেন রশিদও
জাতীয় দলের জার্সি থেকে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর সাকিব আল হাসান বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার তিনি আসন্ন টি-টেন লিগের অষ্টম আসরে **বাংলা টাইগার্স**ের আইকন প্লেয়ার হিসেবে খেলবেন। একই দলে থাকবেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার **রশিদ খান**।
১০ই অক্টোবর টি-টেন লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের ছবি পোস্ট করে তার অন্তর্ভুক্তির বিষয়টি জানানো হয়েছে। অন্যদিকে, রশিদ খানের সঙ্গেও চুক্তির বিষয়টি আলাদা একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে বাংলা টাইগার্স।
ভারতের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেই সাকিব আল হাসান আমেরিকায় পাড়ি জমান, যেখানে তিনি ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) লস অ্যাঞ্জেলেস ওয়েভসের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এই লিগে খেলার মাঝেই টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলার ঘোষণা আসে। এর আগে, সাকিব কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক ছিলেন এবং দলকে এলিমিনেটর পর্বে পৌঁছে দিয়েছিলেন।
এর আগের বছরেও আবুধাবির টি-টেন লিগে নাম লিখিয়েছিলেন সাকিব। খেলার কথা ছিলো বাংলা টাইগার্সের হয়েই। কিন্তু ইনজুরির কারণে যাওয়া হয়নি খেলতে। সাকিবের সাথে বাংলা টাইগার্সে নাম লিখিয়েছিলেন তাসকিন আহমেদও। একই কারণে তাসকিনেরও খেলা হয়নি টি টেন লিগে। তবে দলের হয়ে না খেললেও ডাগআউটে দেখা গিয়েছিলো তাকে।
এদিকে ২০২৩ সালে না খেলতে পারলেও ২০২২ সালে টি-টেন লিগের ষষ্ঠ আসরে সাকিব ছিলেন বাংলা টাইগার্সের অধিনায়ক। সেবার ৬ ম্যাচে ব্যাট হাতে ৪৬ রান এবং বল হাতে নেন ৪ উইকেট নেন তিনি।
২০২৪ সালে আবুধাবি টি টেন লীগের ৮ম আসর মাঠে গড়াবে ২১ নভেম্বর থেকে। খেলা হবে ২ ডিসেম্বর অব্দি। টুর্নামেন্টে থাকবে ৮ টি দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ইতোমধ্যেই শুরু হয়েছে ম্যাচগুলোর ক্রিকেট বিক্রি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE