ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
৬,৬,৬,৪ চার ছক্কার ঝড়ে বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিলো ভারত
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ভারতের ব্যাটিং ছিল সত্যিই বিস্ফোরক। সূর্যকুমার যাদব ও নীতিশ রেড্ডির ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ভারত ৯ উইকেট হারিয়ে ২২১ রানের বিশাল স্কোর গড়ে। বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা নিতে হয়েছে ভারতীয় ব্যাটারদের আক্রমণের সামনে।
টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, তবে ভারতীয় ওপেনাররা শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারে সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা ১৫ রান তুলেন। স্যামসন ও অভিষেক মিলে মিরাজের ওভারে চার মারেন, যা ম্যাচের শুরুতেই ভারতের উড়ন্ত সূচনা এনে দেয়।
ভারতের এই বিশাল পুঁজি বাংলাদেশের বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, বিশেষ করে সূর্যকুমার যাদব ও নীতিশ রেড্ডির ঝড়ো ইনিংসের কারণে।
অবশ্য দ্বিতীয় ওভারেই তাসকিন আহমেদ বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তাসকিনের অফ স্টাম্পের বাইরের লেন্থ বলে উড়িয়ে মারতে চেয়েছিলেন স্যামসন। তবে বল চলে যায় সোজা মিড অফে শান্তর হাতে।সেই ক্যাচ সহজেই লুফে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। সেই ওভারে বাংলাদেশের এই পেসার খরচা করেন মাত্র ২ রান।
এরপরের ওভারে এসে তানজিম হাসান সাকিব অভিষেক শর্মাকে বোল্ড করেছেন। যদিও বাংলাদেশের এই পেসারকে তৃতীয় ও চতুর্থ টানা দুই চার হাঁকিয়েছিলেন অভিষেক। ওভারের শেষ বলে যেন তারই বদলা নিলেন। অভিষেক অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে ইন সাইড এজ হয়ে বোল্ড হয়ে যান। আর তাতে অফ স্টাম্প উড়ে যায় অভিষেকের। তার ইনিংস শেষ হয় ১১ বলে ১৫ রানে।
এরপর সূর্যকুমার যাদবকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। এই টাইগার পেসারের স্লোয়ার বলে ড্রাইভ করতে গিয়েছিলেন ভারতীয় এই ব্যাটার। তবে ব্যাটে-বলে করতে পারেননি। বল চলে যায় সোজা মিড অফে শান্তর হাতে। সূর্যকুমার আউট হয়েছেন ১০ বলে ৮ রান করে।
প্রথম ৬ ওভারের মধ্যে ভারতের ৩ উইকেট নিয়ে ভারতের রানের লাগাম টেনেছিলেন বাংলাদেশের বোলাররা। তবে নীতিশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিং মিলে ভারতের রানের ধারা চাঙ্গা করেন। এর মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদের এক ওভারে নিয়েছেন ১৪ রান।
অবশ্য রেড্ডিকে আউট করার জোর সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহর ফুল লেন্থের বলে সুইপ করতে চেয়েছিলেন রেড্ডি। তবে ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। বল লেগেছিল পেছনের পায়ের প্যাডে। বাংলাদেশের ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিলে আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান রেড্ডি। পরের ওভারে রিশাদ হোসেনের ওপর ঝড় বইয়ে দেন ভারতীয় দুই ব্যাটার।
রেড্ডি টানা দুই বলে রিশাদকে ছক্কা হাঁকান। এক বলের বিরতির পর রিশাদকে মিড উইকেট দিয়ে পুল করে আরেকটি ছক্কা মারেন রিঙ্কু। সেই ওভার থেকেই আসে ২৪ রান। আর তাতে ভারতের সংগ্রহ ১০ ওভারেই পেরিয়ে যায় একশ। বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচেই রেড্ডির অভিষেক হয়েছে।
দ্বিতীয় ম্যাচেই মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ভারতীয় এই ব্যাটার। ১২তম ওভারে তাসকিনের পঞ্চম বলে লং অনে পুশ করে এক রান নিয়ে হাফ সেঞ্চুরিতে পৌঁছান রেড্ডি। এরপর ঝড় গেছে মিরাজের ওপর দিয়েও তার করা ইনিংসে ১৩তম ওভারে রিঙ্কু-রেড্ডি মিলে তুলেছেন ২৬ রান। এর মধ্যে তিনটি ছক্কা ও একটি চার এসেছে রেড্ডির ব্যাট থেকেই।
এই জুটি ভেঙেছেন মুস্তাফিজ। এই টাইগার পেসারের করা অফ স্টাম্পে করা স্লোয়ার বলে এক্সট্রা কাভারে মিরাজকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন রেড্ডি। এর ফলে শেষ হয়েছে তার ৩৪ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস। ৭টি ছক্কা ও ৪টি চারে নিজের ইনিংস সাজিয়েছেন তিনি। এরপর তানজিমকে ছক্কা হাঁকিয়ে ২৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রিঙ্কু।
শেষদিকে রিঙ্কুকে ফিরিয়েছেন তাসকিন। বাংলাদেশের এই পেসারের স্লোয়ার বলেম পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে জাকের আলীর হাতে ক্যাচ দিয়েছেন ২৯ বলে ৫৩ রান করা রিঙ্কু। নিজের শেষ ওভারে এসে তানজিম আউট করেছেন রিয়ান পরাগকে। তানজিমের স্লোয়ার বলে পুল করতে গিয়ে লং অনে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়েছেন।
আর শেষ ওভারে হার্দিককে আউট করেছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের লেংথ বলে উড়িয়ে মারতে গিয়ে এক্সট্রা কাভারে ক্যাচ দেন ১৯ বলে ৩২ করা এই ব্যাটার। এক বল পর তিনি বরুণ চক্রবর্তীকেও ফিরিয়েছেন। এগিয়ে এসে উড়িয়ে মারতে গিয়ে লং অফে পারভেজ হোসেন ইমনকে ক্যাচ দিয়েছেন ভারতীয় এই ব্যাটার।
সংক্ষিপ্ত স্কোর-ভারত- ২২১/৯ (২০ ওভার) (স্যামসন ১০, অভিষেক ১৫, সূর্যকুমার ৮, রেড্ডি ৭৪, রিঙ্কু ৫৩, হার্দিক ৩২; তাসকিন ২/১৬, তানজিম ২/৫০, মুস্তাফিজ ২/৩৬)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল