ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ মাহমুদউল্লাহকে নিয়ে ভেতরের খবর জানালেন : ফাহিম
মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে সম্মতি দিয়েছেন।
যদিও রিয়াদ ভারতের মাটিতে সিরিজের শেষ ম্যাচ খেলার মধ্য দিয়েই অবসর নিচ্ছেন, অনেকেই প্রশ্ন করছেন তিনি দেশের মাটিতে কি কোনো আনুষ্ঠানিক সম্মাননা পাবেন। এখনও এ বিষয়ে বিসিবি কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে সাধারণত দেশের মাটিতে বিদায়ী খেলোয়াড়দের সম্মান জানানো হয়ে থাকে। সেক্ষেত্রে রিয়াদও হয়তো ভবিষ্যতে দেশে কোনো বিশেষ ম্যাচ বা অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা পেতে পারেন।
বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানালেন, ‘রিয়াদ ভালো একটা ফেয়ারওয়েল প্রত্যাশা করেন। বিসিবি সেটা করবে অবশ্যই। ’
মাহমুদউল্লাহ রিয়াদের ক্রিকেট ক্যারিয়ার, প্রাপ্তি, অর্জন ও জাতীয় দলে তার অবদানকে সম্মান জানিয়ে বিসিবি পরিচালক ফাহিম মনে করেন রিয়াদের অবদানকে স্বীকার করা উচিত।
দেশের ক্রিকেটে রিয়াদের অবদানের কথা স্মরণ করে ফাহিম বলেন, ‘ভালো লাগার বিষয়টি হচ্ছে, এরা বাংলাদেশের ক্রিকেটকে এক উচ্চতা থেকে আরেক উচ্চতায় নিয়ে গেছেন। দারুণ ভূমিকা রেখেছেন। কোনো সন্দেহ নেই। সঙ্গে এটাও বলবো, এটা আমাদের ব্যর্থতা ওদেরকে আমরা এত বছর খেলতে দেখেছি বা খেলতে দিয়েছি। ওদের চেয়ে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারিনি। আমি খুশি হতাম যদি ওদের চেয়ে ভালো খেলোয়াড় আমরা তৈরি করতে পারতাম। ওদের চেয়ে ভালো খেলোয়াড় আজ জাতীয় দলে খেলতো। কিন্তু ওরা সেটা করতে দেয়নি। তবে তাদের থেকে ক্রেডিট নিয়ে নেওয়ার কিছু নেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE