ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
এবার বিপিএলের দল খেলতে যাচ্ছে বিদেশের মাটিতে
এক সময় বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে মাঠে গড়াতো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। কালের পরিক্রমায় বন্ধ হয়ে যায় এই টুর্নামেন্টটি। তবে আবারও আলোর মুখ দেখতে যাচ্ছে এমন একটি টুর্নামেন্ট। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।
চলতি বছরের ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াতে পারে এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। যার নাম দেওয়া হয়েছে গ্লোবাল সুপার লিগ। আর সেখানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের সেমি ফাইনালিস্ট রংপুর রাইডার্স।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আজ মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, 'গ্লোবাল সুপার লিগ, পাঁচটা দল নিয়ে খেলা হবে এবং ৫ টা দেশ থেকে আসবে। বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে আসবে। আমাদেরকে যাওয়ার অফার করেছে।'
'আমরা প্রথমে গত বছরের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে অফার করেছিলাম। তারা যেতে অপারগতা জানিয়েছে। তারপর আমরা আরেকটা সেমিফাইনালিস্ট দলকে দায়িত্ব দিয়েছি তারা যাবে যদি সব কিছু ঠিক থাকে।'
ফারুক আরো বলেন, 'গত আসরের সেমিফাইনালিস্ট রংপুর রাইডার্স, তাদের যাওয়ার সম্ভাবনা আছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE