ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
দুই দিনে বাংলাদেশকে হারানোর পর টাইগারদের নিয়ে যা বললেন রোহিত শর্মা
কানপুর টেস্টে ভারতের এই দাপুটে জয়ের পেছনে দলীয় পরিকল্পনা ও বোলিং আক্রমণের ধারাবাহিকতার কথা উল্লেখ করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শেষে রোহিত জানিয়েছেন, যদিও বৃষ্টি তাদের জন্য কিছুটা বাধা হয়ে দাঁড়ায়, তবুও তারা মানসিকভাবে প্রস্তুত ছিল যে দ্রুত ও কার্যকর বোলিং দিয়ে বাংলাদেশকে চাপে ফেলা হবে।
রোহিত শর্মা আরও বলেন, ভারতের বোলাররা বৃষ্টি-বিঘ্নিত ম্যাচেও নিজেদের পরিকল্পনা ঠিকভাবে কার্যকর করতে পেরেছেন। বিশেষ করে স্পিনাররা নিয়ন্ত্রিত বোলিং করে বাংলাদেশি ব্যাটারদের টিকতে দেয়নি। প্রথম সেশনেই ম্যাচ শেষ করার মূল কারণ ছিল তাদের আক্রমণাত্মক বোলিং ও ফিল্ডিং সেটআপ।
‘পরিস্থিতি যেমনই হোক, জিততে হবে’—ভারতীয় দলের এই দৃঢ় সংকল্পই টেস্ট সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করতে সাহায্য করেছে বলে মনে করেন রোহিত। তাছাড়া পরিকল্পনা অনুযায়ী ক্রিকেটাররা পারফর্ম করতে পেরেছে বলেও ধারণা তার।
রোহিত বলেছেন, ‘আগে বোলাররা নিজেদের কাজ করেছে। তারা প্রয়োজনীয় উইকেটগুলো এনে দিয়েছে। এরপর আমরা (ব্যাটসম্যানরা) কিছুটা ঝুঁকি নিয়েছি। জানতাম, এভাবে খেললে ম্যাচের ফল যেকোনো দিকে যেতে পারে। নেমেই মেরে খেলার সিদ্ধান্ত নিতে কোচ (গৌতম গম্ভীর) ও খেলোয়াড়দের যথেষ্ট সাহসী মানসিকতা দেখাতে হয়েছে। সিদ্ধান্তটা আমরা ড্রেসিংরুমেই নিয়েছিলাম। এটা কাজে না দিলে সবাই আমাদের সমালোচনা করত।’
‘আমাদের পরিকল্পনা ছিল পরিষ্কার—ম্যাচে ফল নিয়ে আসা। যেভাবে তা হতে পারত, দলের সবাই সেভাবেই করেছে। আমার মনে হয় এটা একটা অসাধারণ সিরিজ ছিল। সিরিজটা অনেকেরই নজর এড়িয়ে যেতে পারত।’-যোগ করেন তিনি।
ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দারুণ ছিল ভারত। রোহিত বলেন, ‘আমাকে এইমাত্র জানানো হয়েছে, সিরিজে ২৪ ক্যাচের মধ্যে ২৩টিই আমরা নিতে পেরেছি। এটা খুবই ভালো ব্যাপার, বিশেষ করে স্লিপে দাঁড়ানো ফিল্ডারদের জন্য। স্লিপে এতগুলো ক্যাচ যাচ্ছে, ভারতে খেলা হলে এমনটা প্রতিনিয়ত দেখা যায় না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE