ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

আশরাফুলের পর ফিক্সিংয়ের দায়ে ফেঁসে গেলো আরও এক তারকা ক্রিকেটার

২০২৪ অক্টোবর ০৪ ২৩:২৭:৩৫

আশরাফুলের পর ফিক্সিংয়ের দায়ে ফেঁসে গেলো আরও এক তারকা ক্রিকেটার

শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমাকে আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের জন্য এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করা এবং অন্য একজন খেলোয়াড়কে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার তথ্য গোপন করার।

আইসিসি গত আগস্টে জয়াবিক্রমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে এবং তাঁকে ১৪ দিনের মধ্যে অভিযোগের জবাব দিতে বলা হয়। তিনি দুর্নীতিবিরোধী ২.৪.৭ ধারা ভাঙার কথা স্বীকার করেছেন, যা ফিক্সিংয়ের প্রস্তাব পেলে তা দ্রুত আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য গোপন করার বিষয়টি উল্লেখ করে।

জয়াবিক্রমা ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন এবং তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে। তিনি শ্রীলঙ্কার ২০২২ এশিয়া কাপজয়ী দলেরও সদস্য ছিলেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিল ফাইনাল ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দর্শকের প্রশ্ন... বিস্তারিত