ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ ভারতের টি-২০ ম্যাচে যেসব নিষেধাজ্ঞা জারি করল ভারত
গোয়ালিয়রে অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে জারি করা হয়েছে, বিশেষ করে অখিল ভারত হিন্দু মহাসভার হুমকির পরিপ্রেক্ষিতে। হুমকির ফলে গোয়ালিয়রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় কারফিউ জারি করা হয়েছে। ৬ অক্টোবরের ম্যাচকে ঘিরে মাঠে বিক্ষোভ এবং প্রতিবাদ দমন করার জন্য পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এবং দর্শকদের ব্যানার, টিফো নিয়ে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ম্যাচকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ছড়ানো বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। ভারতীয় আইন অনুযায়ী, ধারা ১৬৩ জারি করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। শৃঙ্খলা রক্ষা এবং খেলাটি সফলভাবে আয়োজনের জন্য সবাইকে শান্তিপূর্ণভাবে আচরণ করার আহ্বান জানানো হয়েছে।
প্রায় ১৪ বছর পর গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। এই ম্যাচের নিরাপত্তার ও ট্রাফিক সামলানোর দায়িত্বে থাকবেন ১৬০০ পুলিশকর্মী।
জানা গেছে, নির্দেশ অমান্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। মাঠে দাহ্য বস্তু নিয়ে যাতে কেউ না ঢোকে তা নিয়ে বিশেষ আইন জারি করা হয়েছে। ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনোরকম আপত্তিজনক মন্তব্য এলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
পাঁচ জনের বেশি জমায়েতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। আগ্নেয়াস্ত্র বা অন্য কোনও দাহ্য বস্তু নিয়ে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। গোয়ালিয়র এলাকায় বিভিন্ন বাড়ির অন্তত ২০০ মিটারের মধ্যে দাহ্য বস্তু নিয়ে বিক্ষোভ প্রদর্শনে নিষেধাজ্ঞা রয়েছে।
উল্লেখ্য, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE