ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শত শত তরুণীকে হতাশ করে রশিদ খানের বিয়ে, ভাইরাল মোহাম্মদ নবীর ফেসবুক পোস্ট
আফগানিস্তানের সবচেয়ে বড় তারকা রশিদ খান, তা নিঃসন্দেহে বলা যায়। তার ভক্তদের অনেক আগ্রহ ছিল কবে বিয়ে করবেন আফগান এই তারকা ক্রিকেটার। অবশেষে বিয়ে করেছেন রশিদ খান। শুধু একা-ই বিয়ে করেননি, রশিদের সঙ্গে বিয়ে করেছেন তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খানও।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে শুভ কাজ সারেন রশিদ খান ও তার তিন ভাই। তবে তাদের স্ত্রীদের নাম বা পরিচয় জানা যায়নি।
ট্রেডিশনাল পাঠান সুট পরে বিয়ে করেছেন রশিদ খান ও তার তিন ভাই। বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা তৈরি করেছে। রশিদের বিয়ের অনুষ্ঠানে আফগান ক্রিকেট বোর্ডের কর্তা, ক্রিকেটাররা ছাড়াও একাধিক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। সতীর্থ থেকে ভক্তরা সকলেই জীবনের নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন রশিদকে।
এদিকে রশিদ খান ও তার ভাইদের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মোহাম্মদ নবী। সেখানে তিনি লিখেছেন, ‘তোমাদের বিয়েতে অনেক অনেক অভিনন্দন। তোমাদের জীবন ভালো ও সমৃদ্ধ হোক।’
২০২০ সালে রশিদ খান বলেছিলেন, বিশ্বকাপ না জেতা পর্যন্ত বিয়ে করবেন না তিনি। তবে পড়ে ২০২২ সালে বাংলাদেশ সফরে এসে রশিদ বলেন, এমন কোনো কথাই তিনি বলেননি। তবে যা-ই হোক, এবার শুভ কাজটা সেরে ফেললেন রশিদ খান।
রশিদ খানের নেতৃত্বে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। এছাড়াও, গত এক বছরে দারুণ পারফর্ম করে ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো দলগুলোকে হারিয়েছে আফগানরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল