ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
সাকিবের অবসর নিয়ে ভাইরাল তানজিম সাকিবের মন্তব্য
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (মঙ্গলবার) দুপুরে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। তবে টেস্ট সিরিজ খেলতে টি-টোয়েন্টির স্কোয়াডে থাকা কয়েকজন ক্রিকেটার আগে থেকেই রয়েছেন ভারতে। দেশ ছাড়ার আগে এদিন মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পেসার তানজিম হাসান সাকিব। যেখানে তিনি অভিজ্ঞ তারকা সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গে কথা বলেছেন।
তরুণ পেসার তানজিম সাকিব বলেন, ‘(শূন্যতা অনুভব) অবশ্যই করবো। সাকিব ভাই বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়। উনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় দলকে সাপোর্ট দিতো। আমরা ওই জায়গায় উনার শূন্যতা অনুভব করব। আমরা চেষ্টা করব দলীয় পারফর্ম করার মাধ্যমে যেন ওই শূন্যতা পূরণ করতে পারি।’
বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যদি আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলতে থাকি তাহলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অটোমেটিক আসবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা নিয়ে আলাদাভাবে আমি কখনোই টার্গেট করি না। আন্তর্জাতিক ম্যাচে যেন আমি আমার সর্বোচ্চটা দিতে পারি। দলের জয়ে যেন আমাদের অবদান থাকে ওই দিকে ফোকাস থাকে। আর মূল ফোকাস থাকে যেন জিততে পারি।’
ভারতের সঙ্গে আজ শেষ হওয়া টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে ভালো করার আশা তানজিম সাকিবের, ‘আমরা যারা টি-টোয়েন্টিতে যাবো অনেকদিন ধরে অনুশীলন করছি মিরপুরে। প্রস্তুতির দিক থেকে আমাদের ভালো প্রস্তুতি আছে। সবাই সবার জায়গা থেকে একদম সেরা অবস্থায় আছে আমি বলবো। যার যে শক্তি ও দুর্বলতা সেটা নিয়ে কাজ করেছে। ভারত সিরিজে চেষ্টা করব যেন নিজের সেরাটা দিতে পারি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE