ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ-ভারত ২য় টেস্ট ম্যাচ, দেখে নিন ফলাফল

২০২৪ অক্টোবর ০১ ১৪:৩৩:১০

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ-ভারত ২য় টেস্ট ম্যাচ, দেখে নিন ফলাফল

হারাটা ছিল সময়ের ব্যাপার। হয়েছে সেটাই। বাংলাদেশের দেওয়া ৯৫ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে টপকে গেল ভারত। কানপুর টেস্ট ৭ উইকেটে জিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জিতেছে রোহিত শর্মার দল।

প্রথম টেস্টে ভারত বাংলাদেশকে হারায় ২৮০ রানে। এরপরও কানপুর টেস্ট জয় ভারতের কাছে বিশেষ কিছু হওয়ার কথা। কারণ, কানপুর টেস্টের দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও বাংলাদেশকে ভারত হেসেখেলে হারিয়েছে। দ্বিতীয় ইনিংসে ফিফটি করেছেন যশস্বী জয়সোয়াল। ফিফটি করেছিলেন প্রথম ইনিংসেও।

সারাংশ স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩/১০ ওভার: ৭৪.২ (জাকির 0, সাদমান ২৪ মুমিনুল ১০৭*, শান্ত ৩১, মুশফিকুর ১১, লিটন ১২, মিরাজ ২০, তাইজুল ৫, হাসান ১, খালেদ ০)

বোলারঃ--বুমরাহ-১৮-৫০-৩ সিরাজ-১৭-৫৭-২ আশ্বিন-১৫-৪৫-২ আকাশ-১৫-৪৩-২ জাদেজা-৯.২-২৮-১

ভারত ১ম ইনিংসঃ ২৮৫/৯ ডিঃ ওভারঃ ৩৪.৪ ( জাসওয়াল ৭২, রোহিত ২৩, গিল ৩৯, রিশাব ৯, বিরাট ৪৭, রাহুল ৬৮, জাদেজা ৮, আশ্বিন ১, আকাশ ১২, বুমরাহ ১*)

বোলারঃ--হাসান-৬-৬৬-১ খালেদ-৪-৪৩-০ মিরাজ-৬.৪-৪১-৪ তাইজুল-৭-৫৪-০ সাকিব-১১-৭৮-৪

বাংলাদেশ ২য় ইনিংসঃ ৬৯/৩ ওভারঃ ২২ (জাকির ১০, সাদমান ৩৬* হাসান ৪, মমিনুল ১, শান্ত ১৯, মুশফিক ৩৭, লিটন ১, সাকিব ০, মিরাজ ৯, তাইজুল ০, খালেদ ৫*) বাংলাদেশ ৯৪ রানের লিড।

বোলারঃ--বুমরাহ-১০-১৭-৩, আশ্বিন-১৫-৫০-৩, আকাশ-৮-২০-১, সিরাজ-৪-১৯-০, জাদেজা-১০-৩৪-৩

ভারত ২য় ইনিংসঃ ৯৮/৩ ওভারঃ ১৭.২ (রোহিত ৮, জাসওয়াল ৫১, গিল ৬, বিরাট ২৯* রিশাব ৪)

টার্গেটঃ ৯৫ রান

ফলাফলঃ ভারত ৭ উইকেটে জয়লাভ করে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত