ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
নতুন রেকর্ড গড়ে শেষ হলো বাংলাদেশ-পাাকিস্তানের ম্যাচ, দেখেনিন ফলাফল
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) অনুশীলন ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান করে।
টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনারদের মধ্যে সাথী রানী ১৬ বলে ২৩ ও দিলারা আক্তার ৮ বলে ১০ রান করেন। শোভনা মোস্তারি ২৪ বলে ১৫ রান, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২২ বলে ১৮ রান করেন।
শেষ পর্যন্ত ঝড়ো ব্যাটিং করেন স্বর্ণা আক্তার। তিনি ১৭ বলে ৩ চারের সাহায্যে ২৮ রান করেন। রিতু মণি ৮ বলে ১৪ রান করেন। পাকিস্তানের হয়ে সাদিয়া ইকবাল ৪ ওভারে ১৯ রান দিয়ে দুটি উইকেট নেন।
রান তাড়া করেও সুবিধা করতে পারেনি পাকিস্তান। দলের পক্ষে ৩৩ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন উমাইমা সোহেল। দ্বিতীয় সর্বোচ্চ ১২ বলে ১৭ রান আসে ফাতিমা সানার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন রাবেয়া খান, স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন।
এর আগে প্রথম অনুশীলন ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩৩ রানে হেরেছিল বাংলাদেশ। ফলে বিশ্বকাপের আগে দুই ম্যাচের একটিতে জিততে হয় নাইজার সুলতানদের। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে। এটাই চলতি মৌসুমের উদ্বোধনী ম্যাচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE