ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবের নিরাপত্তা ইস্যুতে সর্বশেষ যা জানাল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে এমপি হন সাকিব। আগস্টে সরকার পতনের পর এই ক্রিকেটার হত্যাকাণ্ডে নাম আসে। সেজন্য দেশের মাটিতে ফেরার নিরাপত্তায় তার পূর্ণ আস্থা রয়েছে বলে জানান তিনি।
সাদা পোশাকে ক্যারিয়ার শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। তবে দেশে ফেরার নিরাপত্তা চেয়েছেন এই অলরাউন্ডার টাইগার।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ এরই মধ্যে তার নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। সোমবার (মিরপুর) বিসিবি ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস গণমাধ্যমকে এ বিষয়ে কথা বলেন।
এ সময় তিনি বলেন, 'সাকিব আল হাসানের ব্যাপারটা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের বিবেচিত বিষয়। মাননীয় ক্রীড়া উপদেষ্টা এ ব্যাপারে কথা বলেছেন। মাননীয় বোর্ড সভাপতি এ ব্যাপারে কথা বলেছে। তো ব্যাপারটা ঐ পর্যায়ে আছে। এই পরিস্থিতিতে এ ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না। পাশাপাশি কোনো কিছু বলার অবস্থানেও নাই। যেহেতু এটা একদম উচ্চ পর্যায়ে আছে, এটা উচ্চ পর্যায়েই বিবেচিত হচ্ছে।'
'আমরা একদম যদি কোনো হিসাব ছাড়া চিন্তা করি, প্রত্যেক খেলোয়াড় মাঠ থেকে বিদায় নিতে চায়। এটাই স্বাভাবিক। কিন্তু সাকিবের অবস্থাটা স্বাভাবিক না। ব্যাপারটা সর্বোচ্চ নীতিনির্ধারক মহলে আলোচিত হচ্ছে, আমরা সাধারণ দর্শক হিসেবে বলি বা সাধারণ মানুষ হিসেবে বলি- ব্যাপারটা যেহেতু ঐ পর্যায়ে চলে গিয়েছে, ঐ পর্যায় থেকে মীমাংসা হলে ভালো হয়। আমাদের অবস্থান থেকে চিন্তা করা বা মন্তব্য করা ঠিক হবে না।'-যোগ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল