ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
আবারও ব্যর্থ! দুই ওপেনারের দ্রুত বিদায়ে বিপাকে বাংলাদেশ
নতুন বলে সাবধানী শুরু করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলামের। ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে ভালোভাবেই সামলালেও আক্রমণে এসে আকাশ দীপ ফিরিয়ে দিলেন দুই ওপেনারকেই।
ইনিংসের নবম ওভারে প্রথমবার আক্রমণে এসে আকাশ দীপ তৃতীয় বলেই ফেরান জাকির হাসানকে। অফ স্টাম্পের বাইরে গুড লেংথে করা বলটি ডিফেন্স করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লেগে যায়, যা তৃতীয় স্লিপে দাঁড়ানো জয়সাওয়ালের হাতে জমা পড়ে। ২৪ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি জাকির।
এরপর ইনিংসের ১৩তম ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাদমান ইসলাম। আকাশের গুড লেংথে করা বল সাদমানের সামনের পায়ে আঘাত হানে। ভারতের রিভিউ চাওয়ার পর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে দেখা যায়, বল সরাসরি লেগ স্টাম্পে আঘাত হানত। সাদমানের ৩৬ বলে ২৪ রানের ইনিংস থামে ৪টি বাউন্ডারির মাধ্যমে।
দুই ওপেনারকে হারিয়ে এখন কিছুটা চাপে বাংলাদেশ। ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭ রান। নাজমুল হোসেন শান্ত ৮ রান নিয়ে উইকেটে আছেন, এবং মুমিনুল হক এখনও রানের খাতা খুলতে পারেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE