ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

আজকের জরুরি মিটিংয়ে বিপিএলের নিলাম, আসর শুরুর সময় জানাল বিসিবি

২০২৪ সেপ্টেম্বর ২৬ ২০:৩৮:১৯

আজকের জরুরি মিটিংয়ে বিপিএলের নিলাম, আসর শুরুর সময় জানাল বিসিবি

চলতি বছরের শেষ নাগাদ শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টসহ অনেক বিষয়ে আজ (বৃহস্পতিবার) বৈঠক করেছে বিসিবি।

যেখানে প্লেয়ার ড্রাফট ও বিপিএলের মৌসুম শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড পরিচালকরা। পরে সংবাদ সম্মেলনে বিপিএল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ বলেন, ‘বিপিএল নিয়ে আলাপ করেছি (আজকের সভায়)। টিম ৯৫ শতাংশ কনফার্ম। দল ৩টা পরিবর্তন হয়েছে। নিয়মকানুনের কিছু ব্যাপার ছিল, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এক-দুই দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। এরপর বিপিএলের ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং আসর শুরু হবে ২৭ ডিসেম্বর।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত