ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সাকিব

২০২৪ সেপ্টেম্বর ২৬ ১৬:১০:৪০

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সাকিব

ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে একথা বলেন এই অলরাউন্ডার। একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটেও দেখা যাবে না তাকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে ক্রিকেটের এই বিশেষ সংস্করণকে বিদায় জানাবেন তিনি।

দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন সাকিব। তবে এই সময়ের মধ্যে ঘরের মাঠে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। তবে দুই টেস্ট খেলতে আগামী অক্টোবরে ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেট শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে তার বিরুদ্ধে এখন একটি হত্যা মামলা বিচারাধীন থাকায় তিনি দেশে খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা রয়েছে।

সাকিব বলেন, ‘দেশের সমর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে আমার। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছি। যদি তা না হয়, তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই হবে আমার শেষ টেস্ট। ’

‘ইতোমধ্যেই বিশ্বকাপে আমি আমার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছি বলে মনে করি। বিসিবির সঙ্গে আমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে এবং ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মনে হয়েছে এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর। কোনো আক্ষেপ রেখে আমি এই সিদ্ধান্ত নিইনি। ’

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৭০টি ম্যাচ খেলেছেন সাকিব। ২০০৭ সালে অভিষেকের পর থেকে ৫ সেঞ্চুরি ও ৩১ ফিফটিসহ ৩৮.৩৩ গড়ে ৪ হাজার ৬০০ রান করেছেন তিনি। এছাড়া বল হাতে শিকার করেছেন ২৪২ উইকেট। এর মধ্যে ফাইফার পেয়েছেন ১৯ বার ও ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুবার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচ খেলে নিজের ঝুলিতে যোগ করেছেন ২ হাজার ৫৫১ রান ও ১৪৯ উইকেট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

লাল কার্ড ও মারামারি, আজকের ম্যাচের পরেও কি বাংলাদেশ খেলতে পারবে, জানুন পুরো সমীকরণ

ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি ছিল ফাইনাল ভাগ্য নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক দর্শকের প্রশ্ন... বিস্তারিত