ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
একাই ৪৯৮ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়লেন যে ক্রিকেটার
গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে আহমেদাবাদ কেন্দ্রীয় ক্রিকেট বোর্ড আয়োজিত দেওয়ান বাল্লুভাই কাপে সেন্ট জেভিয়ার্স স্কুলের হয়ে খেলার সময় দ্রোণ এই কৃতিত্ব অর্জন করেন।
জেএল ইংলিশ স্কুলের বিপক্ষে ৩২০ বলে ৪৯৮ রান করেন তিনি। এই ব্যাটসম্যান মারেন ৮৬টি চার ও সাতটি ছক্কা। তার ব্যাট দিয়ে সেন্ট জেভিয়ার প্রতিপক্ষকে এক ইনিংস ও ৭১২ রানে পরাজিত করেন।
ভারতীয় স্কুল ক্রিকেটে আরও একবার চারশো রানের ব্যক্তিগত ইনিংস দেখা গেল। গুজরাটের দ্রোণ দেশাই মিস করেন ৫০০ রান। তার ব্যাট থেকে এসেছে ৪৯৮ রানের দুর্দান্ত ইনিংস।
জেএল ইংলিশ স্কুলকে ১০ জন ক্রিকেটার নিয়ে মাঠে নামতে হয়েছিল কারণ একজন ক্রিকেটার খেলা শুরুর নির্ধারিত সময়ের মধ্যে মাঠে না পৌঁছায়। এরই সুযোগ নিলেন দ্রোণ। তার ব্যাটিং টাইমে একজন ফিল্ডার কম ছিল। কোনো বোলারকে পাত্তা দেননি তিনি।
ম্যাচ শেষে তিনি সংবাদমাধ্যমকে বলেন, 'আমি বুঝতেও পারিনি যে আমি ৫০০ রানে পৌঁছে গেছি। স্কোরবোর্ড ছিল না। আমার বন্ধুদের কেউ আমাকে বলেনি। তার আমাকে বলা উচিত ছিল।
৫০০ রান একটি মাইলফলক। তা ঘটেনি। বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যাই। আগে জানলে ৫০০ রান করার চেষ্টা করতাম। তা ঘটেনি। খুব রাগী। এমন সুযোগ বারবার আসে না।
৫০০ রান না করতে পারলেও ভারতের ষষ্ঠ ব্যাটার হিসাবে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন দ্রোণ। তার আগে যারা এই কীর্তি গড়েছেন তারা হলেন— প্রণব ধনওয়াড়ে (১০০৯ অপরাজিত), পৃথ্বী শ (৫৪৬), দাদাভাই হাভেওয়াল্লা (৫১৫), চমনলাল মালহৌত্র (৫০২ অপরাজিত) ও আরমান জাফর (৪৯৮)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE