ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
মিরপুরের নিরাপত্তা পর্যবেক্ষণে বিসিবিকে যা জানাল দ. আফ্রিকার প্রতিনিধি দল
নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নিয়েছে আইসিসি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলো সবসময় এশিয়া মহাদেশে খেলতে আসে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন থাকে। এবার বাংলাদেশ সফরের আগে নিরাপত্তা প্রতিনিধিদলও পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা।
গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) প্রতিনিধি দলটি মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মাঠ, অনুশীলন সুবিধা, হোটেল, নিরাপত্তা ব্যবস্থাসহ নানা বিষয় পরিদর্শন করেন।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) প্রেরিত প্রতিনিধি দলে ছিলেন ররি স্টেইন, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অপারেশন ম্যানেজার সিভুলি মেকিংওয়ানা, স্বাধীন নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রায়ান খানতো এবং প্রাক্তন ক্রিকেটার ফারহান বেহারডিয়ান, প্রোটিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি।
গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। মাঠ পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস।
এ সময় নাফীস বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করে, এটা শুধু বোর্ডের থাকে না। সরকার, মানুষ দায়িত্ব নেয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গত দুই দিনের প্রোগ্রামের পর বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বোর্ড-সরকারি এজেন্সির নিরাপত্তাব্যবস্থা নিয়ে কোনো সংশয় থাকবে না, ইনশাআল্লাহ।’
শাহরিয়ার নাফীস আরও যোগ করেন, ‘তাদের সঙ্গে কথা বলে এবং তাদের আচার-আচরণে আমার মনে হয়েছে, তারা বেশ সন্তুষ্ট। তারা এখন দেশে ফেরত যাবেন এবং ফাইনাল রিপোর্ট দেবেন। বিসিবি, পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স, র্যাব, ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছেন তারা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE