ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
দল থেকে বাদ পড়তে যাচ্ছেন সাকিব
গত মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে রয়েছেন। বিভিন্ন মামলায় অনেককে গ্রেফতার করা হয়েছে। তাদের অধিকাংশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পাকিস্তানের পর ভারতের বিপক্ষে সিরিজে খেলছেন সাকিব আল হাসান। প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে আসেননি সাকিব।
ঘরের মাঠে বাংলাদেশ দলের পরের সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুই টেস্টের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে প্রোটিয়া দল। হত্যা মামলার আসামি সাকিব কি বাংলাদেশে আসবেন সিরিজ খেলতে?
বিদ্রোহের সময় সাকিব দেশে না থাকলেও সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলাও হয়েছে। এমন পরিস্থিতিতে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে রয়েছে নানা সংশয়।
তবে এই কঠিন সময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তার জন্য জাতীয় দলের দরজা খোলা রয়েছে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি। কিন্তু সাকিব কি খুনের খড়গ নিয়ে দেশে ফিরবেন?
মিরপুরে গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) সাকিবের বিষয়ে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার বার্তাটা আছে—যে মামলাগুলো হয়েছে, এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না।'
তিনি যোগ করেন 'আমরা মনে করি, সাকিবের ব্যাপারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন।'
ফিট থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে সাকিবের না খেলার কারণ দেখেন না নাফীস, ‘চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন (দলে থাকা না থাকা) জড়িত কোনো ইস্যু না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, সাকিবের না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE