ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চমৎকার এক উপায় বলে দিলেন কোচ সোহেল
পাকিস্তান সফরের আগে ৪৫ দিনের বেঙ্গল টাইগার্স ক্যাম্পের সুবিধা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। মাথা উঁচু করে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজ শেষ করেছে বাংলাদেশ।
সেই সিরিজ জয়ের কৃতিত্ব অনেকটাই পাবেন হোম কোচ সোহেল ইসলাম। বেঙ্গল টাইগার্স শিবিরেও কোচ ছিলেন তিনি।
ভারতের বিপক্ষে সিরিজের আগেও ক্রিকেটারদের সঙ্গে ছিলেন সোহেল ইসলাম। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অনুপস্থিতিতে সোহেল ইসলামসহ স্থানীয় কোচদের ওপরই ভরসা ছিল।
কিন্তু ভারতে পৌঁছানোর পর দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। ঘরের মাটিতে ভারত বরাবরই শক্তিশালী। তবে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও করেনি বাংলাদেশ।
দেশীয় কোচ সোহেল ইসলামের কথাতেও শুরুতে ছিল হতাশার ছাপ, ‘আশা তো করেছিলাম আরো ভালো খেলার। ব্যাটিংটা প্রথম ইনিংসে ভালো করতে পারিনি সেখানেই পিছিয়ে গিয়েছি। বলের দোষ দিয়ে দিব এরকম না। খেলেছি এক নম্বর দলের বিপক্ষে। ওদের মাঠে, বলের তো সুবিধা আছে সব মিলিয়ে আর কি।’
কোচ সোহেল ইসলাম জানালেন ভারত বড় দল, তাদের মাটিতে অনেক বড় দলও রান করতে হিমশিম খেয়েছে, ‘ভারতে গিয়ে অনেক বড় বড় দল কিন্তু ভালো করতে পারিনি। দ্বিতীয় ইনিংসটা ভালো হচ্ছিল আরো কিছু রান যদি হতো তাহলে ভালো হতো। সেকেন্ড ইনিংস এমন না যে ৫০০-৬০০ করা যেত।’
চেন্নাই টেস্টেও ব্যাট হাতে ভুগেছেন সাকিব। একইসঙ্গে তার হেড পজিশন নিয়েও উঠেছে প্রশ্ন। বিপিএল সময়ে রংপুর দলের কোচ থাকায় সেটা কাছে থেকেই দেখেছিলেন সোহেল। তবে এখন করতে চান না কোনো মন্তব্য দূরে থেকে, ' সাকিবের সাথে অনেকদিন তো আসলে কাজ করিনি। এখান থেকে সে বিষয়ে বলাটা আসলে ঠিক না। কিছু বলাটাও ঠিক না কারণ কাছে থেকে যারা দেখতেছে তারা বিষয়টি বলতে পারবে।'
বোলারদের নিয়ে খুশি সোহেল বললেন, 'একটা টেস্ট ম্যাচে বুঝতে হবে প্রথমদিকে পেস বল ভালো হয়। তারপরে মাঝখানে তৃতীয় দিনে ব্যাটিং করা সহজ। চতুর্থ দিনে আবার বল অনেক বেশি ঘুরতে থাকে অনেক কিছু হয়। আমরা যখন বল করেছি তখন আসলে প্রথম দিকে ঠিক ছিল পরে আর হয়নি।'
চেন্নাই টেস্টে বাজেভাবে হারের পর দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুর। সেখানে কি টাইগাররা ফিরে আসতে পারবে। সোহেল জানালেন কেন নয়, 'দ্বিতীয় টেস্টে অবশ্যয় ঘুরে দাঁড়ানো সম্ভব কেন নয়? চেষ্টা তো থাকতে হবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ব্যালন ডি’অরের দৌড়ে নতুন সমীকরণ, বিশ্বকাপের পর শীর্ষ পাঁচে কারা?
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE